Advertisement Placeholder

ভারতীয় গুপ্তচর সংস্থা ‘র’র নতুন প্রধান রবি সিনহা

বিশ্ব ডেস্ক   |   মঙ্গলবার, ২০ জুন ২০২৩   |   প্রিন্ট   |   ৪৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ভারতীয় গুপ্তচর সংস্থা ‘র’র নতুন প্রধান রবি সিনহা

ভারতীয় গুপ্তচর সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইংয়ের (র) নতুন প্রধান হিসেবে রবি সিনহাকে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি বর্তমান প্রধান সামন্ত কুমার গোয়েলের স্থলাভিষিক্ত হচ্ছেন। দেশটির কেন্দ্রীয় মন্ত্রিসভার নিয়োগ সংক্রান্ত কমিটি ১৯ জুন পরবর্তী ‘র’ প্রধান হিসেবে তাকে নিযুক্ত করেছে।

১৯৮৪ ব্যাচের আইপিএস অফিসার সামন্ত আগামী ৩০ জুন ‘র’র প্রধান হিসাবে চার বছরের কার্যকাল শেষ করে অবসর নেবেন। ওই দিনই দায়িত্ব নেবেন ছত্তিশগড় ক্যাডারের ১৯৮৮ ব্যাচের আইপিএস অফিসার রবি।

আগামী দুই বছর ওই পদে বহাল থাকবেন তিনি। বর্তমানে রবি ক্যাবিনেট সচিবালয়ের বিশেষ সচিব পদে কর্মরত আছেন।

গত দু’দশক ধরে দেশটির কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থায় কর্মরত রবি অতীতে ‘র’-এর অপারেশনাল উইংয়ের প্রধান ছিলেন। ভারতের জম্মু-কাশ্মির, উত্তর-পূর্বাঞ্চল এমনকি বিদেশেও কাজের অভিজ্ঞতা রয়েছে তার। পাকিস্তানসহ প্রতিবেশি দেশ সম্পর্কে ‘বিশেষজ্ঞ’ হিসাবেও তার পরিচিতি রয়েছে।

২০১৯ সালের জুনে সামন্তকে দুই বছরের জন্য ‘র’ প্রধান হিসাবে নিয়োগ করা হয়েছিল। পরে তার মেয়াদ আরও দুই বছর বাড়ানো হয়।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার