Advertisement Placeholder

বঙ্গবন্ধু ফাউন্ডেশনের আমন্ত্রণে বাংলাদেশ সফরে আগ্রহী ইউএস সিনেটর-কংগ্রেসম্যানরা

যুক্তরাষ্ট্র প্রতিনিধি   |   রবিবার, ২৫ জুন ২০২৩   |   প্রিন্ট   |   ১৭০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বঙ্গবন্ধু ফাউন্ডেশনের আমন্ত্রণে বাংলাদেশ সফরে আগ্রহী ইউএস সিনেটর-কংগ্রেসম্যানরা

হোয়াইট হাউজ এবং স্টেট ডিপার্টমেন্টে মহল বিশেষের লাগাতার আবেদন-নিবেদনের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ নিয়ে মার্কিন সিনেট ও কংগ্রেসের অনেকেই বিভ্রান্ত। এহেন অবস্থার অবসানের অভিপ্রায়ে বঙ্গবন্ধু ফাউন্ডেশনের যুক্তরাষ্ট্র শাখা ইউএস সিনেটের গুরুত্বপূর্ণ সদস্য ক্রিস্টেন জিলিব্র্যান্ড এবং কংগ্রেসের জ্যেষ্ঠ সদস্য ইভেটি ডি ক্লার্ক সমীপে স্মারকলিপি প্রদান করেছে। এছাড়া, একই স্মারকলিপি ই-মেলে প্রেরণ করা হয়েছে ইউএস সিনেটের লিডার চাক শ্যুমার, কংগ্রেসওম্যান গ্রেস মেং এবং আলেক্সান্দ্রিয়া অকাসিয়ো-করটেজ বরাবরে। এরা সকলেই বাংলাদেশী আমেরিকানদের ঘনিষ্ঠ বন্ধু এবং বাংলাদেশের ব্যাপারেও সম্যক ধারণা রাখেন। ইউএস সিনেটর (নিউইয়র্ক-ডেমক্র্যাট) জিলিব্র্যান্ড এবং কংগ্রেসওম্যান ইভেটি ডি ক্লার্ক (নিউইয়র্ক-ডেমক্র্যাট) বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সেক্রেটারি আব্দুল কাদের মিয়া ও কম্যুনিকেশন্স ডাইরেক্টর বীর মুক্তিযোদ্ধা লাবলু আনসারের কাছে থেকে পৃথক দুটি অনুষ্ঠানে গত সপ্তাহে স্মারকলিপি গ্রহণের পর প্রচন্ড আগ্রহের সাথে শীঘ্রই কংগ্রেসে সহকর্মীগণের সাথে আলোচনার মাধ্যমে বাংলাদেশ সফরের পরিকল্পনা নেবেন বলে উল্লেখ করেছেন এবং তা চলতি বছর অথবা সামনের বছরের শুরুতে হতে পারে।

বাংলাদেশী আমেরিকানরা খুবই দায়িত্বশীল এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে নিষ্টার সাথে দিনাতিপাত করছেন বলে বাংলাদেশের ব্যাপারে তারা অত্যন্ত সহনশীল বলেও মন্তব্য করেন। বিশেষ করে সন্ত্রাসবাদ নির্মূলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ়চেতা এবং ১০ লাখের অধিক রোহিঙ্গাকে আশ্রয় প্রদানের মধ্যদিয়ে মানবিকতার ক্ষেত্রে অনন্য এক দৃষ্টান্ত স্থাপন করেছেন শেখ হাসিনা-এমন অভিব্যক্তিও প্রকাশ করেছেন তাঁরা। প্রসঙ্গত উল্লেখ্য যে, সম্প্রতি ৬ রিপাবলিকান কংগ্রেসম্যান সরাসরি প্রেসিডেন্ট জো বাইডেনকে একটি চিঠি দিয়েছেন। এরপর ডেমক্র্যাটিক পার্টির ৬ কংগ্রেসম্যানের চিঠি গেছে পররাষ্ট্রমন্ত্রী এ্যান্টনি ব্লিঙ্কেনের কাছে। সকলেই বাংলাদেশের ক্ষমতাসীন সরকারের বিরুদ্ধে মানবতা লংঘনসহ নানা নেতিবাচক মনোভাব পোষণ করেছেন এবং জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে যাতে বাংলাদেশের সেনাবাহিনী/ট্রুপস নিষিদ্ধ করা হয় তেমন মন্তব্যও রয়েছে কংগ্রেসম্যানদের পত্রে। এই ১২ কংগ্রেসম্যানের চিঠির নিন্দা ও প্রতিবাদে কম্যুনিটিতে গণস্বাক্ষর অভিযানও চলছে। এমনি অবস্থায় বঙ্গবন্ধু ফাউন্ডেশন বাইডেন প্রশাসনের সাথে নিবিঢ়ভাবে সম্পৃক্ত সিনেটর-কংগ্রেসম্যানদের আমন্ত্রণ জানাচ্ছে ‘গাল ভরা গপ্পে বিভ্রান্ত না হয়ে’ বাংলাদেশে গিয়ে সরেজমিনে সামগ্রিক পরিস্থিতি প্রত্যক্ষ করার জন্যে।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে, ইন্দো-প্যাসিফিক অঞ্চলে বাংলাদেশের গুরুত্ব অপরিসীম। সেখানে এখন এমন কিছু করা ঠিক হবে না, যাতে বাংলাদেশের মৌলবাদী, ধর্মান্ধ, সন্ত্রাসীদের কাছে একটা ইতিবাচক বার্তা যায়। উল্লেখ্য, বাংলাদেশে জাতীয় নির্বাচন যত ঘনিয়ে আসছে, ততই দেশটির ওপর মার্কিন প্রশাসনের চাপ বাড়ছে। নির্বাচন সুষ্ঠু ও অবাধ করতে আওয়ামী লীগ সরকারের যথেষ্ট উদ্যোগ ও অঙ্গিকার সত্বেও বাইডেন প্রশাসনের শংকা কমেনি। অযথা এমন আশংকার নেপথ্য কারণ হচ্ছে ইতিপূর্বে ক্ষমতায় থেকে যারা জঙ্গিবাদে পৃষ্টপোষকতা করেছে, সেই বিএনপি-জামাত গোষ্ঠির জোরালো তদ্বির। এ অবস্থায় বাংলাদেশের পক্ষ থেকে দৃঢ়তার সাথে বলা হয়েছে, ‘বাংলাদেশের নাগরিকরা তাদের গণতান্ত্রিক অধিকার ও ভোটাধিকার সম্পর্কে যথেষ্ট সচেতন। ভোট কারচুপির মাধ্যমে জনগণের রায় কেড়ে নিয়ে কোনো সরকার ক্ষমতায় থাকার নজির নেই। সরকার সব শান্তিপূর্ণ ও বৈধ গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য সমাবেশের স্বাধীনতাকেও গুরুত্ব দিচ্ছে।’

স্মারকলিপিতে আরো রয়েছে, চলমান সন্ত্রাসবিরোধী অভিযানে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের একটি শক্তিশালী ও নির্ভরযোগ্য অংশীদার। ২০০৯ সালে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর শেখ হাসিনা বাংলাদেশকে আন্তর্জাতিক সন্ত্রাসী নেটওয়ার্কের নাগাল থেকে মুক্ত করেন, জঙ্গিবাদের আস্তানা ধ্বংস করেছেন। ধর্মীয় স¤প্রীতি রক্ষায় বহুমুখী পদক্ষেপ নেওয়া হয়েছে। তাই, আমরা বাংলাদেশি-আমেরিকানরা মার্কিন কংগ্রেসের দৃষ্টি আকর্ষণ করছি যে, একটি গভীর ষড়যন্ত্রের অংশ হিসাবে দক্ষিণ এশিয়ায় বিদ্যমান শান্তি ও স্থিতিশীলতাকে ধ্বংস করার পাশাপাশি বাংলাদেশের চলমান উন্নয়নের অগ্রযাত্রা ব্যাহত করতে এবং পুনরায় জঙ্গিবাদের উত্থানের অভিপ্রায়ে চিহ্নিত একটি মহল হোয়াইট হাউস বা স্টেট ডিপার্টমেন্টকে বিভ্রান্ত করার চেষ্টা করতে পারে। আমরা এই বিষয়ে কংগ্রেসে বাংলাদেশী আমেরিকানদের পরীক্ষিত বন্ধু হিসেবে আপনাদের সহানুভূতি চাই। এটা বলার অপেক্ষা রাখে না যে, বাংলাদেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে সুসংহত করার স্বার্থে আসন্ন জাতীয় নির্বাচনের গুরুত্ব অপরিসীম।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সরকার বারবার সেই প্রতিশ্রুতি দিচ্ছেন। এছাড়া গোটাবিশ্বই অবগত যে, বাংলাদেশের মানুষ তাদের গণতান্ত্রিক ও ভোটাধিকারের দাবিতে রক্ত প্রদানের সিঁড়ি বেয়েই একাত্তরে স্বাধীনতা অর্জন করেছে। একইসাথে জনগণের ভোটাধিকার সুরক্ষায় ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার পবিত্র দায়িত্ব বলে মনে করে, যার অধিকার রক্ষার জন্য নিরলস সংগ্রামী আত্মত্যাগের রাজনৈতিক উত্তরাধিকার রয়েছে। সরকার সব শান্তিপূর্ণ ও বৈধ গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য সভা-সমাবেশকে গুরুত্ব দিচ্ছে। সকল রাজনৈতিক দল তাদের কর্মসূচি অবাধে পালন করে আসছে। তবে জনজীবনে শান্তি বিঘ্নিত করার সব ধরনের অপতৎপরতা আইন শৃক্সখলা রক্ষাকারি বাহিনী অত্যন্ত বলিষ্ঠভাবে প্রতিহত করছে।

কারণ, কয়েক বছর আগে ধর্মীয় জঙ্গিবাদের পৃষ্ঠপোষক হিসেবে চিহ্নিতরা বাংলাদেশে রাজনৈতিক কর্মসূচির আড়ালে বোমা-সন্ত্রাস চালিয়ে অনেক পুলিশ অফিসারসহ নীরিহ নারী-শিশু-পুরুষকে হত্যা করেছে। সরকার আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিদেশী পর্যটকদেরকেও স্বাগত জানাবে বলে ইতিমধ্যেই ঘোষণা দিয়েছে। আন্তর্জাতিক পর্যটকদের উপস্থিতিতে অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের অঙ্গিকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা বারবার করছেন।

এখানে উল্লেখ করা যেতে পারে যে, বাংলাদেশ সর্বদা মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বিদ্যমান সম্পর্ককে গুরুত্ব দেয় এবং আমরা বাংলাদেশী আমেরিকানরা এই সুযোগটি নিয়ে আপনাকে এবং আপনার সহকর্মীগণকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানাচ্ছি শত প্রতিক’লতা সত্বেও বাংলাদেশ কিভাবে উন্নয়নের ক্ষেত্রে আন্তর্জাতিক রোল মডেলে পরিণত হয়েছে-তা সরেজমিনে অবলোকনের জন্যে।
প্রসঙ্গত উল্লেখ্য যে, এর আগে হোয়াইট হাউজে চিঠি প্রেরণকারি ৬ কংগ্রেসম্যানকেও সঠিক পরিস্থিতি অবলোকনের জন্য বাংলাদেশ পরিভ্রমণের সাদর আমন্ত্রণ জানানো হয়েছে।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার