Advertisement Placeholder

নিউইয়র্কে কম্যুনিটি এডুকেশন কাউন্সিল নির্বাচন : জয় পেলেন বাংলাদেশি মামুন

যুক্তরাষ্ট্র প্রতিনিধি   |   রবিবার, ২৫ জুন ২০২৩   |   প্রিন্ট   |   ৪৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

নিউইয়র্কে কম্যুনিটি এডুকেশন কাউন্সিল  নির্বাচন : জয় পেলেন বাংলাদেশি মামুন

নিউইয়র্ক সিটি এডুকেশন কাউন্সিলে স্কুল ডিস্ট্রিক্ট-১৫ (ব্রুকলীন) থেকে ‘কম্যুনিটি এডুকেশন কাউন্সিল’ নির্বাচনে জয়ী হলেন বাংলাদেশি আমেরিকান মামুন-উর রশীদ। এই ডিস্ট্রিক্টের অধীনে পার্কস্লোপ, সানসেট পার্ক, চার্চ-ম্যাকডোনাল্ড তথা কেনসিংটন এবং ডাউন টাউন ব্রুকলীন এলাকায় প্রি-কে থেকে মিডল লেভেলের ৪৮টি স্কুলে শিক্ষার্থীর সংখ্যা ২৯ হাজার। এসব শিক্ষার্থীর অভিভাবকেরাই ভোট দেন ২১ এপ্রিল থেকে ৯ মে’র মধ্যে।
ব্রুকলীনে ‘লিটল বাংলাদেশ’ এলাকায় অবস্থিত টিডিএস ইন্স্যুরেন্স কোম্পানীর পরিচালক মামুন প্রবাস প্রজন্মে বাঙালি সংস্কৃতি বিকাশেও নিরন্তর সহযোগী হিসেবে ইতিমধ্যেই পরিচিতি লাভে সক্ষম হয়েছেন। বহুজাতিক সমাজের নিরঙ্কুশ সমর্থনে বিজয়ী মামুন বললেন, পাবলিক স্কুলের শিক্ষার্থীদের যেসব সমস্যা রয়েছে বিশেষ করে শ্রেণীকক্ষের পরিবেশ সুরক্ষা, অভিভাবকের ভাষায় স্কুল কর্তৃপক্ষের সাথে মতবিনিময়ের ব্যবস্থা, স্কুলের শিক্ষার মান বৃদ্ধির পরামর্শ দিয়ে থাকে এডুকেশন কাউন্সিলম্যানরা। আমি শুধু বাঙালি কম্যুনিটি নয়, অন্য সকল পিছিয়ে পড়া কম্যুনিটির সমস্যা সমাধানেও স্কুল ডিস্ট্রিক্ট তথা সিটি প্রশাসনের সাথে লিঁয়াজো হিসেবে অবস্থান নেব।

কারণ, এই দায়িত্বটি হচ্ছে অভিবাসী সমাজের আমেরিকান স্বপ্ন পূরণের পথে মৌলিক একটি অবলম্বন। সন্তানেরা স্বাস্থ্যসম্মত পরিবেশে সুশিক্ষা লাভে সক্ষম হলেই অভিভাবকেরা খুশী হবেন। আমি সে দায়িত্বটি নিষ্ঠার সাথে পালনে চেষ্টা করে যাবো।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার