Advertisement Placeholder

বর্ণিল আয়োজনে জ্যাকসন হাইটস ঈদ মেলা

নিজস্ব প্রতিনিধি   |   রবিবার, ০২ জুলাই ২০২৩   |   প্রিন্ট   |   ৫৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বর্ণিল আয়োজনে জ্যাকসন হাইটস ঈদ মেলা

বাঙালি সংস্কৃতি প্রবাস প্রজন্মে ছড়িয়ে দেয়ার সংকল্পে নিউইয়র্কে অনুষ্ঠিত হলো ‘জ্যাকসন হাইটস্ ঈদ মেলা’ । ২৫ জুন বিনোদন মাল্টিমিডিয়া সার্ভিসের ব্যানারে এই মেলা অনুষ্ঠিত হয়। সহযোগিতায় ছিলো জ্যাকসন হাইটস বাংলাদেশি বিজনেস এসোসিয়েশন।

মেলার আয়োজক বিনোদন মাল্টিমিডিয়ার প্রেসিডেন্ট, চ্যানেল আই’র যুক্তরাষ্ট্র প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা রাশেদ আহাম্মেদের সভাপতিত্বে মেলার দু’পর্বে উদ্বোধনীতে ছিলেন স্টেট এ্যাসেম্বলীওম্যান ক্যাটালিনা ক্রুজ, একুশে পদকপ্রাপ্ত কন্ঠযোদ্ধা রথীন্দ্রনাথ রায়, কণ্ঠযোদ্ধা শহীদ হাসান, কুইন্স ডেমক্র্যাটিক পার্টির ডিস্ট্রিক্ট লিডার অ্যাট লার্জ অ্যাটর্নি মঈন চৌধুরী, নিউইয়র্ক সিটি মেয়রের এশিয়ান বিষয়ক উপদেষ্টা ফাহাদ সোলায়মান, শাহ গ্রুপের শাহ্ জে চৌধুরী প্রমুখ।Jackson Heights Eid Mela-1

এ সময় বিনোদন মাল্টিমিডিয়ার পক্ষ থেকে বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি হিসেবে বেশ কয়েকজনকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। রথীন্দ্রনাথ রায় এবং শহীদ হাসানকে কণ্ঠযোদ্ধা হিসেবে, রেজাউল বারীকে বীর মুক্তিযোদ্ধা হিসেবে, জলি আহমেদকে ইভেন্ট কো-অর্ডিনেটর, সংবাদ ও নাট্যকর্মী হিসেবে, নিলুফার শিরিনকে সমাজসেবী হিসেবে, অ্যাটর্নি রজান্নাতুল রুমাকে আইনজীবী হিসেবে, রেজওয়ানা এলভিসকে সংবাদকর্মী হিসেবে, স্মার্ট টেকের আব্দুস সোবহানকে আইটি প্রশিক্ষক হিসেবে এসব সম্মাননা প্রদান করা হয়।

মেলার নানা পর্বে সাবলিল সঞ্চালনায় ছিলেন সাংবাদিক আদিত্য শাহীন, জলি আহম্মেদ এবং রেজওয়ানা এলভিস। অনুষ্ঠানে ছিল দলীয় নৃত্য, বাংলাদেশ আর প্রবাসের জনপ্রিয় শিল্পীদের মনোমুগ্ধকর পরিবেশনা। সঙ্গীত পরিবেশন করেন বাংলাদেশের জনপ্রিয় শিল্পী দিনাত জাহান মুন্নী, শেফালী সারগম, রেশমি মির্জা, শাহ মাহবুবসহ প্রবাসের শিল্পীরা। দলীয় নৃত্যে অংশ নেয় প্রিয়া ড্যান্স একাডেমীর শিল্পীরা।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার