Advertisement Placeholder

যুক্তরাষ্ট্রের মিসৌরিতে ট্রেন দুর্ঘটনায় নিহত ৩

প্রতিদিন ডেস্ক   |   মঙ্গলবার, ২৮ জুন ২০২২   |   প্রিন্ট   |   ১১৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

যুক্তরাষ্ট্রের মিসৌরিতে ট্রেন দুর্ঘটনায় নিহত ৩

যুক্তরাষ্ট্রের মিসৌরিতে ডাম্প ট্রাকের সঙ্গে ট্রেনের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। আরও বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন। ট্রেনটি লস অ্যাঞ্জেলেস থেকে শিকাগো যাচ্ছিল। সংঘর্ষে ট্রেনটির আটটি বগি লাইনচ্যুত হয়ে উল্টে যায়।

অঙ্গরাজ্যটির দক্ষিণ-পশ্চিমে একটি রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। ছবিতে যাত্রীদের দুর্ঘটনাগ্রস্ত ট্রেনের বগির জানালা ও দরজা দিয়ে টেনে বের করতে দেখা গেছে। একজন যাত্রী বলেন, মনে হচ্ছিল যে সবকিছুই ধীরগতিতে ঘটেছে। ট্রেনটি কাঁপতে শুরু করে এবং এরপর হঠাৎ উল্টে যায়। প্রচুর ধুলা আমার দিকে আসে।

মিসৌরি স্টেট হাইওয়ে প্যাট্রোলের মুখপাত্র জাস্টিন ডান বলেছেন, তদন্ত প্রাথমিক পর্যায়ে রয়েছে। তিনি বলেন, ট্রেনটিতে ২০০ জনের বেশি যাত্রী এবং প্রায় এক ডজন ক্রু সদস্য ছিলেন। ট্রেনটি একটি নুড়ি রাস্তার চৌরাস্তা অতিক্রম করছিল। সেই সময় এর সামনে একটি ট্রাক চলে আসে। এছাড়া ট্রাকটিকে চিহ্নিত করার মতো কোনো আলো ছিল না সেখানে। কোনো ইলেকট্রনিক কন্ট্রোল ডিভাইসও ছিল না। গ্রামীণ এলাকায় সাধারণত যা হয়।

কর্মকর্তারা জানিয়েছেন, এখন পর্যন্ত তিনটি মরদেহ পাওয়া গেছে ঘটনাস্থল থেকে। দুর্ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। উদ্ধার কাজের দায়িত্বে থাকা এক কর্মকর্তা বলেন, আশপাশের কাউন্টি থেকে জরুরি সহায়তা দল ঘটনাস্থলে পৌঁছেছে। আহতদের কয়েকজনকে হেলিকপ্টারে করে ট্রমা সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার