Advertisement Placeholder

শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন মার্টিনেজ

স্পোর্টস ডেস্ক:   |   সোমবার, ০৩ জুলাই ২০২৩   |   প্রিন্ট   |   ২০৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন মার্টিনেজ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়েনো মার্টিনেজ। ১১ ঘণ্টার সফরে সোমবার (৩ জুলাই) সকালে ঢাকা আসেন বাজপাখি খ্যাত এই ফুটবলার। বাংলাদেশ সফরে এসে ভক্তদের সঙ্গে তার কোনো অনুষ্ঠানের সূচি না থাকলেও তিনি সময় দিয়েছেন।

সফরের অংশ হিসেবে তিনি বেলা ২টায় সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে। তার আগে তিনি সাক্ষাৎ করেন দেশসেরা অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা ও তার দুই সন্তানের সঙ্গে।

এর আগে সোমবার ভোর ৫টা ১০মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে তাকে বহনকারী বিমানটি। বিমানবন্দর থেকে সরাসরি তিনি চলে যান ওয়েস্টিন হোটেলে।

বাংলাদেশে এসেই তিনি নিজের ইন্সটাগ্রামে একটি ছবি স্টোরি হিসেবে শেয়ার করেন। গাড়িতে বসে থাকা অবস্থায় তোলা সেই ছবিতে লেখা ছিল বাংলাদেশ, পাশে ভালোবাসার ইমোজি ও বাংলাদেশের পতাকা।

বাংলাদেশে তার সফরের স্পন্সর ফান্ডেড নেক্সট। হোটেলে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে তিনি সরাসরি চলে যান ফান্ডেড নেক্সটের প্রধান কার্যালয় উত্তর বাড্ডায়। সেখানে ম্যাশ ও কিছু ভক্তদের সঙ্গে সাক্ষাৎ শেষে বেরিয়ে পড়েন গণভবনের উদ্দেশ্যে।
এদিকে, ৩ জুলাই বিকালেই মার্টিনেজ উড়াল দেবেন কলকাতার উদ্দেশ্যে। সেখানে তিন দিন থাকবেন তিনি। যোগ দেবেন বেশ কিছু অনুষ্ঠানে।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার