
নিজস্ব প্রতিবেদক | বুধবার, ০৫ জুলাই ২০২৩ | প্রিন্ট | ৯৬ বার পঠিত | পড়ুন মিনিটে

ছবির ক্যাপশন-লগো-সেক্টর কমান্ডারস ফোরাম লগো।
যুক্তরাষ্ট্রে বসবাসরত বীর মুক্তিযোদ্ধাগণের পুনর্মিলনী উৎসব হবে ১৬ জুলাই রবিবার নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটস সংলগ্ন উডসাইডে গুলশান টেরেস মিলনায়তনে। সেক্টর কমান্ডারস ফোরাম-মুক্তিযুদ্ধ’৭১ এর এ উৎসবে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাগণের বেশ ক’জন থাকবেন।
এছাড়া পেনসিলভেনিয়া, ভার্জিনিয়া, নিউজার্সি, কানেকটিকাট, বস্টন থেকেও বীর মুক্তিযোদ্ধাগণ আসবেন নিউইয়র্কে বসবাসরতদের সাথে মিলিত হবে। পরিবারের সদস্যগণকেও সাদর আমন্ত্রণ জানানো হয়েছে এ উৎসবে। সকাল ১১টা থেকে অপরাহ্ন ৪টা পর্যন্ত একাত্তরের স্মৃতি তর্পণ করবেন বীর মুক্তিযোদ্ধারা। সেক্টর কমান্ডারস ফোরামের সদস্য-কর্মকর্তাগণকে নিজ নিজ এলাকার বীর মুক্তিযোদ্ধাগণের যাতায়াতের ব্যাপারে সমন্বয় ঘটানোর অনুরোধ জানানো হয়েছে। এ ব্যাপা



