Advertisement Placeholder

ওয়াশিংটন ডিসিতে বঙ্গবন্ধু ফাউন্ডেশনের আয়োজনে পদ্মা সেতুর উদ্বোধন উদযাপন

নিজস্ব প্রতিনিধি   |   মঙ্গলবার, ২৮ জুন ২০২২   |   প্রিন্ট   |   ১১০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ওয়াশিংটন ডিসিতে বঙ্গবন্ধু ফাউন্ডেশনের আয়োজনে পদ্মা সেতুর উদ্বোধন উদযাপন

গত ২৫ জুন শনিবার ওয়াশিংটন ডিসির অদুরে ভার্জিনিয়ার ভিয়েনা শহরে বঙবন্ধু ফাউন্ডেশন বৃহত্তর ওয়াশিংটন ডিসি জাকজমকভাবে উদযাপন করেছে স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠান। দুই পর্বের এই অনুষ্ঠানে প্রথমে কোরআন থেকে তেলওয়াত করা হয়, তেলওয়াত করেন আবু সরকার। তারপর জাতিয় সংগীত পরিবেশন করা হয়। জাতিয় সংগীতের পর ৫২ থেকে ৯০ পর্যন্ত মহান মুক্তিযাদ্ধের সকল শহীদসহ সকল গণতান্ত্রিক আন্দোলনে নিহত সকল শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয়। শুরু হয় প্রথম পর্ব আলোচনা অনুষ্ঠান।

বৃহত্তর ওয়াশিংটন ডিসি বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি আলাউদ্দিন আহমেদর সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক খালেদা আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান অথিতি ছিলেন যুক্তরাষ্ট্র বঙ্গঁবন্ধু ফাউন্ডেশনের সভাপতি ড. খন্দকার মনসুর। বিশেষ অতিথি ও প্যানেল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন স্বনামধন্য সাংবাদিক, বিশিষ্ট কবি, সাহিত্যিক ভয়েস অব আমেরিকা বাংলা বিভাগের হেড অব নিউজ আনিস আহমেদ এবং যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাবেক সাধারষ সম্পাদক, বিসিসিডিআই বাংলা স্কুলের প্রিন্সিপাল শামিম চৌধুরী। এ সময় শামিম চৌধুরী বলেন এখন দেশে বিদেশে বঙ্গবন্ধু,আওয়ামীলীগ, ও সরকারের বিরুদ্ধে মিথ্যা তথ্য ও ইতিহাসের বিকৃতি করে জনগণকে ভুল বোঝানোর যে চক্রান্ত চলছে, বঙ্গঁবন্ধু ফাউন্ডেশনের এখানে এর বিরুদ্ধে গবেষক প্রতিষ্ঠান হিসেবে প্রকৃত ইতিহাস সাধারণ মানুষের কাছে তুলে ধরে কাজ করার অনেক সুযোগ রয়েছে। Padma Bridge Opening Celebration in DC

আনিস আহমেদ বলেন, পদ্মা সেতু শুধু একটি সেতু নয়, এটি বাংলাদেশের জন্য একটি গৌরভ ও অহংকারের জায়গা। তিনি সব ভুলে দেশের এমন গৌরভের দিনে দেশবাসিকে ঐক্যবদ্ধ হতে আহবান জানান। অনুষ্ঠানে আরোও বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক জিয়া করিম, যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদের সাংগঠনিক সম্পাদক ও বৃহত্তর ওয়াশিংটন যুবলীগের সভাপতি দেওয়ান আরশাদ আলী বিজয়, যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদের আইন বিষয়ক সম্পাদক কাজী ওয়াহিদুজ্জামান স্বপন, বৃহত্তর ওয়াশিংটন যুবলীগের সাধারণ সম্পাদক ও বৃহত্তর ওয়াশিংটন ডিসি বঙ্গবন্ধু ফাউন্ডেশনের ট্রেজারার জাহিদ হোসেন। বৃহত্তর ওয়াশিংটন ডিসি বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক আবু সরকার, যুগ্ন সম্পাদক হাসনাত সানি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মীর রফিকুল ইসলাম, নীলি আহমেদ, জাকিয়া খান, রওনক আজাদ, লায়লা সরকার,জলি জামান, আসিফ ইসতিয়াক,আমিনুল ইসলাম প্রমুখ। আলোচনা পর্বের শেষে উপস্থিত সবাই অত্যন্ত আনন্দের সাথে কিছুক্ষণ ধরে হাততালি ও জয় বাংলা জয় বঙ্গঁবন্ধু স্লোগান দিয়ে স্বপ্নের পদ্মা সেতুর প্রতীকী উদ্বোধন করেন।

এরপর ২য় পর্বে হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। ওয়াশিংটন এলাকার প্রখ্যাত সংগীত শিল্পী কালাচাঁদ সরকারের সুরের মূর্ছনায় উপস্থিত সকলে মুগ্ধ হোন, তবলায় ছিলেন আশিষ বড়ুয়া। অনুষ্ঠান শেষে রাতের খাবার পরিবেশন করা হয়।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার