
যুক্তরাষ্ট্র প্রতিনিধি | শনিবার, ০৮ জুলাই ২০২৩ | প্রিন্ট | ১৪৫ বার পঠিত | পড়ুন মিনিটে

সুুইডেনের রাজধানী স্টোকহোমে একটি মসজিদের সামনে গত সপ্তাহে একজন ইরাকি কর্তৃক পবিত্র কোরআনে অগ্নিসংযোগ করার প্রতিবাদ এবং অভিযুক্ত ব্যক্তিকে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবিতে ৭ জুলাই শুক্রবার জুম্মার নামাজের পর নিউইয়র্ক সিটির ডাইভার্সিটি প্লাজায় বড় ধরনের একটি বিক্ষোভ-সমাবেশ হয়েছে। কুইন্স এলাকার সকল মসজিদের মুসল্লিরা এতে অংশ নেন এবং বক্তব্য দেন মসজিদসমূহের ইমামরা। সমাবেশে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ এবং বিএনপির নেতা-কর্মীরাও সরব ছিলেন।
শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত সমাবেশ থেকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টে নিরবতায় ক্ষোভ প্রকাশ করে নানা স্লোগানে গোটা এলাকা প্রকম্পিত করা হয়। পবিত্র কোরআনে আগুন দিয়ে শুধু মুসলিম সম্প্রদায়কেই অপমানিত ও কষ্ট দেয়া হয়নি, এটি সমস্ত ধর্মীয় জনগোষ্ঠির জন্যেই বড় ধরনের একটি হুমকি। কারণ আগুন দিয়ে যিনি কোরআন পুড়েছেন তিনি হলেন ইরাকি মুসলমান। অর্থাৎ বিশেষ মতলবে এই জঘন্য অপকাণ্ড করা হয়েছে বলে মনে করেন এ সমাবেশে অংশগ্রহণকারীরা।



