Advertisement Placeholder
বাইডেন-এরদোগান ফোনালাপ

সুইডেনকে দ্রুত ন্যাটো সদস্য হিসেবে দেখতে চায় আমেরিকা

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ১০ জুলাই ২০২৩   |   প্রিন্ট   |   ১২০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সুইডেনকে দ্রুত ন্যাটো সদস্য হিসেবে দেখতে চায় আমেরিকা

‘যত দ্রুত সম্ভব’ সুইডেনকে পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সদস্য হিসেবে দেখতে চান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের সঙ্গে ফোনালাপে এই আশাবাদ ব্যক্ত করেন তিনি।

সুইডেনের ন্যাটো সদস্যপদের বিষয়টি তুরস্ক ও হাঙ্গেরির বাধার কারণে আটকে রয়েছে। নিয়ম অনুযায়ী, নতুন সদস্য যুক্ত করতে হলে আগের সব সদস্যদেশের সম্মতির প্রয়োজন হয়।
এ পরিস্থিতিতে সামরিক জোটটির শীর্ষ সম্মেলনের প্রাক্কালে এরদোয়ানের সঙ্গে টেলিফোনে কথা বললেন বাইডেন। দুই নেতার ফোনালাপের বিষয়টি রবিবার হোয়াইট হাউসের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে। সূত্র: রয়টার্স

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার