Advertisement Placeholder

মিয়ামিতে মেসির ম্যুরালে তুলির আঁচড় বেকহামের

স্পোর্টস ডেস্ক:   |   মঙ্গলবার, ১১ জুলাই ২০২৩   |   প্রিন্ট   |   ১৪০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

মিয়ামিতে মেসির ম্যুরালে তুলির আঁচড় বেকহামের

লিওনেল মেসিকে বরণ করে নিতে প্রস্তুত হচ্ছে আমেরিকা। চলতি মাসেই ইন্টার মিয়ামির খেলোয়াড় হিসেবে মেসিকে পরিচয় করিয়ে দেয়া হবে ক্লাবটির সমর্থকদের সামনে। সে উপলক্ষে ক্লাবটিতে এখন সাজ সাজ রব। শহরের বিভিন্ন স্থানে স্থাপিত হয়েছে মেসির ম্যুরাল, আঁকা হয়েছে ছবি। মেসির একটি ম্যুরালে তুলির আঁচড় দিয়েছেন কিংবদন্তি ব্রিটিশ ফুটবলার তথা ইন্টার মিয়ামির মালিকদের একজন ডেভিড বেকহ্যাম।

মেসির মায়ামিতে যাওয়ার ঘোষণার পর শহরের একটি ভবনের দেয়ালে তাঁর বিশাল ম্যুরাল আঁকা হয়েছিল। মেসির আগমন উপলক্ষে এবার ম্যুরালটিতে নতুন করে রং করানো হচ্ছে। সোমবার বেকহ্যামের স্ত্রী ভিক্টোরিয়া ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছেন। যাতে দেখা যাচ্ছে, ক্রেনে চড়ে মেসির ম্যুরালে কারুশিল্পীর কাজ তদারকি করছেন বেকহ্যাম।

মেসির দাঁতগুলোতে সাদা রং করা হচ্ছে। বেকহ্যাম নিজেও মেসির দাঁতে তুলির আঁচড় দিয়েছেন।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে ভিক্টোরিয়াকে বলতে শোনা যায়, ‘আমার মনে হয়, ডেভিড দারুণ কাজ করছে। আমরা মাত্র কদিন হলো মায়ামিতে এসেছি।

কিন্তু সে এসেই এই কাজে লেগে পড়েছে। দেখুন, এটা (মেসির ম্যুরাল) কী বিশাল। এমন কি কোনো কাজ আছে, যেটা ডেভিড বেকহাম পারে না? সে ওখানে (ক্রেনে) চড়েছে রং করার জন্য। যে মানুষটিকে মেসির ম্যুরালের দাঁতগুলো সাদা রং করতে দেখলেন, সেটা বেকহামই ছিল। আমি অভিভূত।’

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার