
যুক্তরাষ্ট্র প্রতিনিধি | বুধবার, ১২ জুলাই ২০২৩ | প্রিন্ট | ২৫২ বার পঠিত | পড়ুন মিনিটে

বাংলা গানের বিশ্বখ্যাত শিল্পী সাবিনা ইয়াসমিন ১১ জুলাই নিউইয়র্কে এসেছেন। এ সময় জেএফকে এয়ারপোর্টে তাকে ফুলেল শুভেচ্ছা জানান যুক্তরাষ্ট্রে বাংলা সংস্কৃতির অন্যতম পৃষ্ঠপোষক পিজি গ্রুপের সিইও পার্থ গুপ্ত। সাথে ছিলেন সাংস্কৃতিক সংগঠক সাহাবউদ্দিন চৌধুরী লিটন।
উল্লেখ্য, ১৫ জুলাই শনিবার নিউইয়র্ক সিটির জ্যামাইকায় সাবিনা ইয়াসমিনের একক সঙ্গীতানুষ্ঠান হবে পিজি গ্রুপের আয়োজনে। সে অনুষ্ঠানের জন্যেই নিউইয়র্কে এলেন বাংলা গানের এই কিংবদন্তি শিল্পী সাবিনা ইয়াসমিন। এই কনসার্টের টিকিট প্রায় শেষ বলে জানালেন পার্থ গুপ্ত। অর্থাৎ সাবিনার কনসার্ট ঘিরে কম্যুনিটিতে তুমুল আলোড়ন সৃষ্টি হয়েছে।
উল্লেখ্য, সাবিনা ইয়াসমিনের এই কনসার্টের মিডিয়া পার্টনার হচ্ছে বাংলাদেশ প্রতিদিন।



