Advertisement Placeholder

তৃতীয় বিশ্বযুদ্ধ ঘনিয়ে আনছে ন্যাটো, অভিযোগ মেদভেদেভের

বিশ্ব ডেস্ক   |   বুধবার, ১২ জুলাই ২০২৩   |   প্রিন্ট   |   ১৮৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

তৃতীয় বিশ্বযুদ্ধ ঘনিয়ে আনছে ন্যাটো, অভিযোগ মেদভেদেভের

ইউক্রেনকে সামরিক সহায়তা দিয়ে তৃতীয় বিশ্বযুদ্ধ ঘনিয়ে আনছে মার্কিন নেতৃত্বাধীন জোট ন্যাটো- এমন অভিযোগ করেছেন রাশিয়ার প্রভাবশালী নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ।

পশ্চিমা সামরিক জোট ন্যাটোর দুই দিনের শীর্ষ সম্মেলনের প্রথম দিন মঙ্গলবার এই মন্তব্য করেন রাশিয়ার এই সাবেক প্রেসিডেন্ট।

পুতিনের ঘনিষ্ঠ সহযোগী মেদভেদেভ মঙ্গলবার মেসেজিং অ্যাপ টেলিগ্রামে বলেন, ন্যাটোর সহায়তা ইউক্রেনে রাশিয়ার লক্ষ্য অর্জনে বাধা হয়ে দাঁড়াতে পারবে না।
তিনি বলেন, “পুরাই উন্মত্ত পশ্চিমারা অন্য কিছু বয়ে আনতে পারেনি…আসলে, এটা একটি শেষ পরিণতি। তৃতীয় বিশ্বযুদ্ধ ঘনিয়ে আসছে।”

রাশিয়ার নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান আরও বলেন, “আমাদের জন্য এসবের অর্থ কী? সবকিছুই স্পষ্ট। বিশেষ সামরিক অভিযান একই লক্ষ্যে এগিয়ে চলবে।”

উল্লেখ্য, লিথুয়ানিয়ার রাজধানী ভিলনিয়াসে ন্যাটোর শীর্ষ সম্মেলন চলছে। এই সম্মেলনে রাশিয়ার বিরুদ্ধে লড়াইরত ইউক্রেনকে আরও সামরিক ও আর্থিক সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে বেশ কয়েকটি দেশ। পাশাপাশি ইউক্রেনকে ন্যাটোর সদস্যপদ দেওয়ার বিষয়টিও সম্মেলনে আলোচিত হচ্ছে। সূত্র: রয়টার্স

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার