Advertisement Placeholder

গাইবান্ধার প্রধান বধ্যভূমি সংরক্ষণ ও স্মৃতিস্তম্ভ নির্মাণ দাবিতে নিউইয়র্কে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ১৭ জুলাই ২০২৩   |   প্রিন্ট   |   ১৫২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

গাইবান্ধার প্রধান বধ্যভূমি সংরক্ষণ ও স্মৃতিস্তম্ভ নির্মাণ দাবিতে নিউইয়র্কে মানববন্ধন

গাইবান্ধার প্রধান বধ্যভূমি সংরক্ষণ ও স্মৃতিস্তম্ভ নির্মাণ দাবিতে নিউইয়র্কে মানববন্ধন। ছবি-বাংলাদেশ প্রতিদিন।

গাইবান্ধা স্টেডিয়াম সংলগ্ন রাষ্ট্র্রস্বীকৃত জেলার প্রধান বধ্যভূমি সংরক্ষণ ও স্মৃতিস্তম্ভ নির্মাণের দাবিতে ‘নিউইয়র্ক প্রবাসী গাইবান্ধাবাসী’র উদ্যোগে ১৬ জুলাই রবিবার এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এ সবাবেশে মুক্তিযুদ্ধের পক্ষের বিভিন্ন সামাজিক ,সাংস্কৃতিক, মুক্তিযোদ্ধা সংগঠনের প্রতিনিধিরা অংশ গ্রহন করেন।

নিউইয়র্ক সিটির জ্যামাইকায় অনুষ্ঠানরত বাংলা বইমেলা চত্ত্বরে এই মানববন্ধনে সভাপতিত্ব করেন গাইবান্ধা পৌরসভার সাবেক কমিশনার নাজমা বেগম। অনুষ্ঠান সঞ্চালনা করেন সনজীবন কুমার। প্রধানমন্ত্রীর সমীপে যে স্মারকলিপি প্রেরণ করা হবে, সেটি পাঠ করে শোনান ফাহমিদা চৌধুরী লুনা ।
সমাবেশে রাষ্ট্র্রস্বীকৃত জেলার প্রধান বধ্যভূমি সংরক্ষণ ও স্মৃতিস্তম্ভ নির্মাণের দাবির প্রতি সমর্থন জানিয়ে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা শরাফ সরকার ও এম এ বাতিন, ঘাতক দালাল নির্মূল কমিটি যুক্তরাষ্ট্র শাখার সভাপতি ফাহিম রেজা নুর ,সাপ্তাহিক প্রথম আলো সম্পাদক ইব্রাহিম চৌধুরী খোকন এবং প্রগ্রেসিভ ফোরামের সহ সভাপত জাকির হোসেন বাচ্চু ।
সমাবেশের বক্তারা বলেন, বধ্যভূমির উপর আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টার স্থাপনের প্রস্তাব কোনভাবেই সুবিবেচনাপ্রসূত ও গ্রহনযোগ্য হতে পারে না। প্রভাবশালী ও সুযোগসন্ধানী একটি মহল আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করতে অশুভ পাঁয়তারা চালাচ্ছেন।

এর ফলে মুক্তিযুদ্ধের পক্ষের সরকারের একটি মহতি উদ্যোগ কালিমালিপ্ত হতে পারে বলে মন্তব্য করেন বক্তারা। মানববন্ধনে বক্তারা বর্তমান সরকারের ভাবমুর্তি ক্ষুন্ন করতেই এই অপচ্ষ্টো বলেও উল্লেখ করেন। তাই নিউইয়র্ক প্রবাসীদের পক্ষ থেকে ‘ আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টার’ প্রকল্পের জন্য বিকল্প জমি অধিগ্রহন করে সেটি নির্মান করার জন্য প্রধানমন্ত্রীর কাছে আহ্বান জানানো হয়। উল্লেখ্য, একই দাবিতে সম্প্রতি গাইবান্ধায় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন মানববন্ধন করেছে।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার