Advertisement Placeholder

আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি উপ-কমিটির সদস্য হলেন জেড এ জয়

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ১৮ জুলাই ২০২৩   |   প্রিন্ট   |   ৮৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি উপ-কমিটির সদস্য হলেন জেড এ জয়

জয়নাল আবেদীন জয়।

বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ-কমিটির সদস্য হলেন যুক্তরাষ্ট্র্র প্রবাসী তথ্য প্রযুক্তিবিদ জয়নাল আবেদীন জয় (জেড এ জয়)। গত ১৬ জুলাই আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নির্দেশক্রমে এই কমিটির অনুমোদন দেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

নিউইয়র্কে বসবাসরত এবং বিখ্যাত সিভিস হেলথের সফ্টওয়ার ইঞ্জিনিয়ার জেড এ জয় শিক্ষা-জীবনে নিউইয়র্ক সিটি কলেজ অব টেকনোলজি থেকে কম্পিউটার সিস্টেম টেকনোলজির উপর গ্রাজুয়েশন করেছেন। একই কলেজ থেকে তিনি ইংরেজি সাহিত্যের উপর প্রতিযোগিতামূলক আর্টিকেল লিখে আউস্ট্যান্ডিং রাইটার খেতাবে ভূষিত হোন এবং সংবর্ধিত হন। এছাড়াও তিনি অস্ট্রেলিয়ার সিডনি থেকে বিজনেস ইনফরমেশন এ্যান্ড ম্যানেজমেন্টের উপর এডভান্সড ডিপ্লোমা করেছেন।

জয় যুক্তরাষ্ট্র ছাত্রলীগের সাবেক সভাপতি, ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও ঢাকা কলেজ ছাত্রলীগের গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক ছিলেন। তিনি শেখ হাসিনার মুক্তি আন্দোলনসহ সকল রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণ করে থাকেন। নতুন দায়িত্ব প্রদানের জন্য তিনি প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা, সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুস সবুরের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার