Advertisement Placeholder

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেছেন কলাবলী শাড়ি তৈরি দলের সদস্যরা

প্রতিদিন ডেস্ক   |   বুধবার, ১৯ জুলাই ২০২৩   |   প্রিন্ট   |   ১১২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেছেন কলাবলী শাড়ি তৈরি দলের সদস্যরা

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার সরকারি বাসভবন গণভবনে কলাগাছের আঁশ থেকে শাড়ি, গহনা ও ব্যাগ প্রস্তুতকারী দলটি সৌজন্য সাক্ষাৎ করেছে।

মঙ্গলবার (১৮ জুলাই) সাক্ষাতের সময় প্রধানমন্ত্রী সবার সঙ্গে কথা বলেন ও তাদের খোঁজ-খবর নেন। কলাগাছের আঁশ থেকে তৈরি শাড়িগুলোর কারিগর মৌলভীবাজারের অঞ্জলী দেবী এ সময় প্রধানমন্ত্রীকে শাড়ি দেখান।

এরপর প্রধানমন্ত্রী কলাগাছের আঁশ থেকে তৈরি প্রথম শাড়িটির তাঁতশিল্পী রাধাবতী দেবীর হাত ধরে তাকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবির সামনে নিয়ে যান। সেখানে তিনি সবার সঙ্গে ছবি তোলেন।

পরে প্রধানমন্ত্রী কলাগাছের আঁশ থেকে শাড়ি, গহনা ও ব্যাগ প্রস্তুতকারী দলের সবাইকে উপহার দেন।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার