Advertisement Placeholder

প্রবাসী অনিক পালের নদীতে ঝাঁপ, এখনো মেলেনি খোঁজ

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ২১ জুলাই ২০২৩   |   প্রিন্ট   |   ৫০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

প্রবাসী অনিক পালের নদীতে ঝাঁপ, এখনো মেলেনি খোঁজ

অনিক পাল।

নিজ বাসার নিকটে জন টি মিয়ার্স ব্রীজ থেকে লাফিয়ে ওয়াবাশি নদীতে পড়া অনিক পালের লাশের হদিস পায়নি ইন্ডিয়ানা স্টেট পুলিশ ও দমকল বাহিনীর ডুবুরিরা। পারড্যু ইউনিভার্সিটির শিক্ষক অনিক পাল ৩ জুলাই ভোরে ঐ ব্রীজ থেকে লাফ দেন বলে সিসিটিভির উদ্ধৃতি দিয়ে স্থানীয় পুলিশ জানায়।

সংবাদটি জেনেই ডুবুরিরা অনুসন্ধানে নামেন। পরদিন ফোর্থ জুলাই ছুটির কারণে অনুসন্ধানে বিরতি দেয়ার পর ৫ জুলাই থেকে ১১ জুলাই পর্যন্ত ঐ নদীর সর্বত্র অনুসন্ধান চালানো হয়। কিন্তু অনিক পালের লাশের কোন হদিস না পেয়ে হতাশা ব্যক্ত করেছেন পুলিশ অফিসার লে. ব্রায়ান লোয়্যে।
ক্যাপ্টেন রবার্ট হ্যাইঞ্জ আরো জানান যে, নদীটি বর্তমানে উত্তাল। তাই ডুবুরিয়া নিজেকে সামলে অনুসন্ধান অব্যাহত রাখতে সক্ষম হচ্ছে না বলে ১১ জুলাই তল্লাশীর সমাপ্তি ঘটানো হয়েছে। পুলিশ জানায় বাংলাদেশি অনিক পাল পারড্যু ইউনিভার্সিটিতে বায়ো কেমিস্ট্রিতে পিএইচডি করছিলেন এবং একইসাথে লেকচারারের দায়িত্বও পালন করছিলেন। অপর একটি সূত্রে জানা গেছে, প্রথম স্ত্রীর সাথে ছাড়াছাড়ির পর আরেকজনের প্রেমে পড়েছিলেন। সেটিতে টানাপোড়েন চলছিল। সম্ভবত: সে কারণেই মানসিক যন্ত্রণায় ভুগতে পারেন। ২০ জুলাই পর্যন্ত অনিকের কিংবা তার লাশের হদিস মেলেনি।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার