Advertisement Placeholder

রাশিয়ার বিরুদ্ধে ক্লাস্টার বোমা ব্যবহার করছে ইউক্রেন; নিশ্চিত করল যুক্তরাষ্ট্র

বিশ্ব ডেস্ক   |   শুক্রবার, ২১ জুলাই ২০২৩   |   প্রিন্ট   |   ১৬৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

রাশিয়ার বিরুদ্ধে ক্লাস্টার বোমা ব্যবহার করছে ইউক্রেন; নিশ্চিত করল যুক্তরাষ্ট্র

রাশিয়ার বিরুদ্ধে মার্কিন ক্লাস্টার বোমা ব্যবহার করা শুরু করেছে ইউক্রেন। যুক্তরাষ্ট্র এই তথ্য নিশ্চিত করেছে। হোয়াইট হাউসের মুখপাত্র জন কিরবি বলেন, রাশিয়ার প্রতিরক্ষামূলক অবস্থান ও অপারেশনে মার্কিন ক্লাস্টার বোমা কার্যকরভাবে ব্যবহার করা হচ্ছে। এর আগে, মানবিক সংকট নিয়ে উদ্বেগকে তোয়াক্কা না করে ইউক্রেনে ভয়ংকর মারণাস্ত্রটি বোমা পাঠানোর সিদ্ধান্ত নেয় যুক্তরাষ্ট্র।

এই অস্ত্রের মোতায়েন নিয়ে আন্তর্জাতিক মহলেও গভীর উদ্বেগ দেখা দেয়। ২০০৮ সালে এই বোমা নিষিদ্ধ করে জাতিসংঘের ক্লাস্টার মিউনিসনের আওতায় যুক্তরাষ্ট্র, ফ্রান্স, যুক্তরাজ্য ও ইউক্রেনসহ কমপক্ষে ১২০টি দেশ বিশেষ চুক্তিতে সই করে। খবর সিএনএন।

টানা প্রায় দেড় বছর ধরে ইউক্রেনে আগ্রাসন চালাচ্ছে রাশিয়া। এই পরিস্থিতিতে রুশ সেনাদের বিরুদ্ধে ব্যবহারের জন্য ইউক্রেনকে ক্লাস্টার বোমা দেওয়ার ঘোষণা দিয়েছিল যুক্তরাষ্ট্র। অল্প সময়ের মধ্যে মার্কিন সেই বোমা ইউক্রেনের হাতেও পৌঁছে যায়। তবে ইউক্রেন এই বোমা ব্যবহার করবে কিনা বা কবে নাগাদ এটি ব্যবহার করবে তা নিয়ে সন্দেহ ছিল। কারণ কিয়েভ এই বোমা ব্যবহার করলে ইউক্রেনেও পাল্টা ক্লাস্টার বোমা ব্যবহারের হুমকি দিয়েছিলেন প্রেসিডেন্ট পুতিন।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার