Advertisement Placeholder

কেয়ারটেকার সরকারের দাবিতে নিউইয়র্ক স্টেট বিএনপির পদযাত্রা

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ২৪ জুলাই ২০২৩   |   প্রিন্ট   |   ৫২৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

কেয়ারটেকার সরকারের দাবিতে নিউইয়র্ক স্টেট বিএনপির পদযাত্রা

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ২৩ জুলাই সন্ধ্যায় নিউইয়র্ক স্টেট বিএনপির উদ্যোগে জ্যাকসন হাইটসে বাংলাদেশ স্ট্রিট ও ৭৪ স্ট্রিটে পদযাত্রায় বিপুলসংখ্যক নেতা-কর্মী অংশ নেন। ছবি-বাংলাদেশ প্রতিদিন।

শেখ হাসিনার পদত্যাগ এবং কেয়ারটেকার সরকারের অধীনে নির্বাচন দাবিতে ২৩ জুলাই রবিবার নিউইয়র্ক স্টেট বিএনপির উদ্যোগে জ্যাকসন হাইটসে পদযাত্রা কর্মসূচি পালিত হয়। ডাইভার্সিটি প্লাজা থেকে শুরু হয়ে দাবির পক্ষে বিভিন্ন স্লোগানে তা বাংলাদেশ স্ট্রিট প্রদক্ষিণ করে।

এ সময় থমকে দাঁড়িয়েছিল পুরো এলাকা। সৃষ্টি হয় যানজটের। তবে কোন অপ্রীতিকর পরিস্থিতির অবতারণা হয়নি। টহল পুলিশও ছিল সজাগ। কেন্দ্রীয় বিএনপির পরিপূরক এ কর্মসূচির পর ডাইভার্সিটি প্লাজায় অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন স্টেট বিএনপির আহবায়ক মাওলানা অলিউল্লাহ মোহাম্মদ আতিকুর রহমান। সঞ্চালনা করেন সদস্য-সচিব সাঈদুর রহমান সাঈদ। বক্তব্য দেন যুক্তরাষ্ট্র শ্রমিক দলের সভাপতি এস এম জাহাংগীর ও সাধারন সম্পাদক আনোয়ারুল ইসলাম শাহীন, ষ্টেট বিএনপির যুগ্ম আহব্বায়ক নাসিম আহমেদ, আলহাজ শহীদুল ইসলাম সিকদার, আশরাফ হোসেন, দেওয়ান কাউসার, নিরা রাববানী, হুমায়ুন কবীর এবং আনিসুর রহমান।

নেতৃবৃন্দের মধ্যে আরো ছিলেন যুগ্ম সদস্য সচিব রিয়াজ মাহমুদ সদস্য মোতাহার হোসেন, হাবিবুর রহমান হাবিব, ওয়াহেদ আলী মন্ডল, মশিউর রহমান, এম এ কাইয়ুম, রহিজ উদ্দিন, বাচচু মিয়া, সাবেক ছাত্র নেতা সাইফুর রহমান খন্দকর সাবু, হাফিজুর রহমান পিনট, শরীফ উদ্দিন চৌধুরী পাপপু, হাজী জহির মোল্লাহ, মিজানুর রহমান, সফিকুল ইসলাম মিলন, মহিলা নেত্রী জিনাত রেহেনা রিনা, ছাত্রনেতা ডা: এম সহিদুর রহমান, মহিলা নেত্রী মুন্নী আক্তার, আবুল কালাম প্রমুখ। সমাপনী বক্তব্যে সভাপতি মাওলানা আতিকুর রহমান কর্মসূচিকে সর্বাত্মকভাবে সাফল্যমন্ডিত করায় নেতা-কর্মীদের প্রতি গভীর কৃতজ্ঞতা জানিয়েছেন। সামনের দিনগুলোতেও শান্তিপূর্ণভাবে সকল কর্মসূচিতে অংশগ্রহণের উদাত্ত আহবান জানিয়েছেন মাওলানা আতিক।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার