
যুক্তরাষ্ট্র প্রতিনিধি | রবিবার, ৩০ জুলাই ২০২৩ | প্রিন্ট | ১৩৬ বার পঠিত | পড়ুন মিনিটে

‘ঢাকায় বিএনপির কর্মসূচি চলাকালে নেতাকর্মীদের উপর পুলিশের নির্বিচার গুলি এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ বিএনপি কর্মীদের গ্রেফতারের প্রতিবাদে’ ২৯ জুলাই শনিবার নিউইয়র্কে বিএনপির উদ্যোগে জ্যাকসন হাইটসে ডাইভার্সিটি প্লাজা এবং ২৮ জুলাই শুক্রবার ব্রুকলীনে চার্চ-ম্যাকডোনাল্ডে পৃথক দুটি বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
ডাইভার্সিটি প্লাজার কর্মসূচিতে নেতৃত্ব দেয় নিউইয়র্ক স্টেট বিএনপি ও নিউইয়র্ক মহানগর বিএনপি (দক্ষিন)। স্লোগান এবং বক্তব্যে অবিলম্বে শেখ হাসিনার পদত্যাগ এবং নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি উঠে এ সময়।
নেতৃবৃন্দের মধ্যে ছিলেন নিউইয়র্ক স্টেট বিএনপির উপদেষ্টা জসীমউদ্দিন ভিপি, আহবায়ক মাওলানা অলিউল্লাহ আতিকুর রহমান, সদস্য-সচিব সাঈদুর রহমান সাঈদ, যুগ্ম আহবায়ক বদরুল হক আজাদ, শহিদুল ইসলাম শিকদার, আমিনুল ইসলাম চৌধুরী, নাসিম আহমেদ, রিয়াজ মাহমুদ, হুমায়ূন কবীর, দেওয়ান মাহমুদ, ওয়াহেদ আলী মন্ডল, মীর মশিউর রহমানি, আশরাফ হোসেন, জিয়াউর রহমান মিলন, সাইফুল ইসলাম, মোতাহার হোসেন, হাবিবুর রহমান, নিউইয়র্ক মহানগর বিএনপি (দক্ষিণ)’র আহবায়ক হাবিবুর রহমান সেলিম রেজা, যুগ্ন আহবায়ক রুহুল আমিন নাসির, খলকুর রহমান, জিয়উল হক মিশন, নাসির উদ্দিন, শাহাদত হোসেন রাজু, কামাল উদ্দিন দিপু, রেজবুল কবির, জামালুর রহমান চোধুরী, কামাল হোসেন হাওলাদার, জামাল হোসেন, ফারদিন রনি, মোহাহাম্মদ হাসান, রেজওয়ান চোধুরী প্রমুখ।

অপরদিকে ব্রুকলীনে চার্চ-ম্যাকডোনাল্ড এলাকায় ২৮ জুলাই সন্ধ্যায় বিএনপির উদ্যোগে ১ দফা আন্দোলনের সমর্থনে বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সাধারন সম্পাদক মোস্তফা কামাল পাশা বাবুল। প্রধান বক্তা ছিলেন কাজী সাখাওয়াত হোসেন আজম। বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা বাবর উদ্দিন, সৈয়দা মাহমুদা শিরিন, শাহ আলম, জাহাঙ্গির সোহরাওয়ার্দি, গোলাম মোহাম্মদ, সালেহ আহমেদ, ফয়সাল আহমেদ, নুর আলম,ভুট্টু, মাওলানা নুরনবী, সিরাজ উদ্দিন, হাসান, মনির, গাজী আহমেদ, মীর হোসেন, তাহের প্রমুখ।



