Advertisement Placeholder

আওয়ামী লীগ জনবিচ্ছিন্ন হয়ে জাতীয় শত্রুতে পরিণত হচ্ছে: এবি পার্টি

প্রতিদিন ডেস্ক   |   সোমবার, ৩১ জুলাই ২০২৩   |   প্রিন্ট   |   ৫৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

আওয়ামী লীগ জনবিচ্ছিন্ন হয়ে জাতীয় শত্রুতে পরিণত হচ্ছে: এবি পার্টি

চলমান ১ দফা আন্দোলন কর্মসূচিতে ছাত্রলীগ-পুলিশের যৌথ হামলার প্রতিবাদে আমার বাংলাদেশ পার্টি ‘এবি পার্টি’ আজ রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে। বিক্ষোভ মিছিল সকাল সাড়ে ১১ টায় বিজয় নগরস্থ বিজয়-৭১ চত্বর থেকে শুরু হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে শ্রম ভবন চত্বরে এসে পথসভায় মিলিত হয়।

দলের যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের সঞ্চালনায় সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য রাখেন দলের সদস্যসচিব মজিবুর রহমান মঞ্জু ও ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক বিএম নাজমূল হক।

পথসভার বক্তব্যে সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জু বলেন, গণতন্ত্রের মানসকন্যার রূপ ধারণ করে ২০০৮ সালে ক্ষমতায় আসার পর ধীরে ধীরে আওয়ামী লীগ সভানেত্রী খোলস পাল্টিয়ে স্বৈরতন্ত্রের রাজকন্যা হয়ে বসেছেন। বৃটিশরা যেমন বন্ধুবেসী বণিক সেজে এসে আমাদের দেশ দখল করেছিলো শেখ হাসিনার ভূমিকাও আজ যেন একই রকম। জনগণের বাক স্বাধীনতা ও ভোটাধিকার হরণ করে দেশে এখন আওয়ামী সিন্ডিকেট ও লুটেরাদের স্বর্গরাজ্য কায়েম করা হয়েছে।
তিনি বলেন, আমরা দেখেছি মার্কিন ভিসা নীতি ঘোষণার পর পুলিশের দলীয় ক্যাডারেরা কিছুটা গুটিয়ে গেলে সরকার ছাত্রলীগ, যুবলীগ দিয়ে পাল্টা সমাবেশ-কর্মসূচি দিয়ে বিরোধীদল মোকাবিলা করার ঘোষণা দিয়েছিল। কিন্তু গত একমাসে তাদের প্রত্যেকটি সভা সমাবেশ ফ্লপ করার পর তারা দিশেহারা হয়ে এবার আওয়ামী লীগ-ছাত্রলীগ-যুবলীগ ও পুলিশ যৌথভাবে হামলা শুরু করেছে। অতীতের সকল ফ্যাসিবাদী শাসকরা একই পথ অনুসরন করেছিল কিন্তু শেষ রক্ষা হয়নি। আওয়ামী লীগ ক্রমে জনবিচ্ছিন্ন হয়ে জাতীয় শত্রুতে পরিণত হচ্ছে বলে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন।

সংক্ষিপ্ত পথসভা ও বিক্ষোভ মিছিলে আরও উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় দফতর সম্পাদক অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন রানা, দলের সিনিয়র সহকারী সদস্যসচিব আনোয়ার সাদাত টুটুল, যুব পার্টির আহ্বায়ক এবিএম খালিদ হাসান, কেন্দ্রীয় নেতা আব্দুল বাসেত মারজান, ঢাকা মহানগর উত্তর আহ্বায়ক আলতাফ হোসেইন, যুবনেতা শাহাদাত উল্লাহ টুটুল প্রমূখ।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার