Advertisement Placeholder

সিইসির সঙ্গে বৈঠক শেষে মার্কিন রাষ্ট্রদূত : অক্টোবরে ঢাকায় যাবে যুক্তরাষ্ট্রের প্রাক-পর্যালোচনা টিম

প্রতিদিন ডেস্ক   |   মঙ্গলবার, ০১ অগাস্ট ২০২৩   |   প্রিন্ট   |   ৫৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সিইসির সঙ্গে বৈঠক শেষে মার্কিন রাষ্ট্রদূত : অক্টোবরে ঢাকায় যাবে যুক্তরাষ্ট্রের প্রাক-পর্যালোচনা টিম

বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার ডি হাস বলেছেন, আগামী অক্টোবরে যুক্তরাষ্ট্রের প্রাক-পর্যালোচনা (প্রি-অ্যাসেসমেন্ট) টিম বাংলাদেশে আসবে।

মঙ্গলবার (১ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সঙ্গে বৈঠক করেন মার্কিন রাষ্ট্রদূত। সিইসির সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বৈঠক শেষে রাষ্ট্রদূত সাংবাদিকদের এ কথা বলেন।

আমরা গণপ্রতিনিধিত্ব আদেশে (আরপিও) নির্বাচন কমিশনের ক্ষমতা কমার প্রসঙ্গে আলোচনা করেছি জানিয়ে পিটার হাস বলেন, বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচনের পরিস্থিতি পর্যবেক্ষণে অক্টোবরে প্রাক-পর্যালোচনা টিম আসবে। যুক্তরাষ্ট্র বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন প্রত্যাশা করে।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার