Advertisement Placeholder

গৃহকর্মী নিয়োগের ক্ষেত্রে নতুন আইন করলো সৌদি আরব

বিশ্ব ডেস্ক   |   বুধবার, ০২ অগাস্ট ২০২৩   |   প্রিন্ট   |   ৬৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

গৃহকর্মী নিয়োগের ক্ষেত্রে নতুন আইন করলো সৌদি আরব

প্রবাসী গৃহকর্মী এবং তাদের নিয়োগ সংস্থাগুলোর জন্য নতুন আইন পাস করেছে সৌদি আরবের মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়। বিভিন্ন দেশ থেকে সৌদিতে গিয়ে গৃহকর্মীর কাজ নেওয়া শ্রমিকদের অধিকারের বিষয়টিকে প্রধান্য দিয়েই জারি করা হয়েছে এই আইন।

নতুন আইন অনুযায়ী, কোনো মালিক বা নিয়োগকর্তার বিরুদ্ধে যদি তার গৃহকর্মীর সঙ্গে দুর্ব্যবহার ও নিপীড়নের অভিযোগ ওঠে, সেক্ষেত্রে যে নিয়োগ সংস্থার মাধ্যমে ওই গৃহকর্মী চাকরি পেয়েছেন—সেই সংস্থাকে কমপেক্ষ ৫৭ হাজার ৮৭০ টাকা (২ হাজার রিয়াল) জরিমানা গুনতে হবে। এছাড়া ওই সংস্থার কর্মকাণ্ডে এক বছরের নিষেধাজ্ঞাও দিতে পারবেন আদালত।

অন্যদিকে, যদি কোনো গৃহকর্মীর বিরুদ্ধে চুক্তিভঙ্গ, মালিকের সম্পত্তি ও পরিবারের সদস্যদের ক্ষয়ক্ষতি সাধনের প্রমাণ পাওয়া যায়, সেক্ষেত্রে ওই গৃহকর্মীকে সর্বোচ্চ ৫৭ হাজার ৮৭০ টাকা (২ হাজার রিয়াল) জরিমানা ও সৌদি আরবে কাজের ক্ষেত্রে স্থায়ী নিষেধাজ্ঞা দেওয়া হবে।

প্রকৃতপক্ষে সৌদি আরবের গৃহকর্মীদের প্রায় সবাই বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কাসহ এশিয়ার দরিদ্র বিভিন্ন দেশ থেকে অভিবাসী হিসেবে যান। এই অভিবাসীদের ৯০ শতাংশেরও বেশি নারী।

সৌদিতে গৃহকর্মীদের নির্যাতন ও বঞ্চনা প্রায় নিয়মিত একটি ঘটনা। নির্যাতন-বঞ্চনার শিকার হয়ে প্রতি বছরই দেশটি থেকে অনেক গৃহকর্মী নিজ দেশে ফিরে যান। অনেকের মৃত্যুও হয় মালিক ও তার আত্মীয়দের নির্যাতনের কারণে। সূত্র : গালফ নিউজ।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার