Advertisement Placeholder

তারেক-জুবাইদাকে সাজার প্রতিবাদে নিউইয়র্কে বিএনপির দুটি বিক্ষোভ-সমাবেশ

যুক্তরাষ্ট্র প্রতিনিধি   |   শনিবার, ০৫ অগাস্ট ২০২৩   |   প্রিন্ট   |   ২১৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

তারেক-জুবাইদাকে সাজার প্রতিবাদে নিউইয়র্কে বিএনপির দুটি বিক্ষোভ-সমাবেশ

ঢাকায় বিএনপির কর্মসূচি চলাকালে পুলিশের নির্বিচার গুলি এবং কেন্দ্রীয় নেতাদের গ্রেফতার-নির্যাতনের প্রতিবাদ ও তারেক রহমান ও ডা. জুবাইদা রহমানের বিরুদ্ধে প্রদত্ত ফরমায়েসি রায় বাতিলের দাবিতে ২ ও ৩ আগস্ট নিউইয়র্কে বিএনপির বিক্ষোভ-সমাবেশ হয়েছে। নিউইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয় ৩ আগস্ট বৃহস্প্রতিবার এবং নিউইয়র্ক স্টেট বিএনপির বিক্ষোভ-সমাবেশ হয়েছে ২ আগস্ট বুধবার সন্ধ্যায়।

বৃহস্প্রতিবার জ্যাকসন হাইটসের ডাইভার্সিটি প্লাজায় অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন মহানগর দক্ষিণ বিএনপির আহবায়ক সাবেক ছাত্রনেতা হাবিবুর রহমান সেলিম। এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির সদস্য মিজানুর রহমান ভূইয়া মিল্টন। নেতৃবৃন্দের মধ্যে আরো ছিলেন নিউইয়র্ক মহানগর বিএনপি দক্ষিনের যুগ্ম আহবায়ক রুহুল আমিন নাসির, খলকুর রহমান, জিয়াউল হক মিশন, নাসির উদ্দিন, শাহদাৎ হোসেন রাজু, কামাল উদ্দিন দিপু এবং রেজবুল কবির। আরো ছিলেন জামালুর রহমান চোধুরী, কামাল হোসেন হাওলাদার, জামাল হোসেন, ফারদিন রনি, মোহাম্মদ হাসান, রেজওয়ান চোধুরী প্রমুখ। সভাপতির সমাপনী বক্তব্যে হাবিবুর রহমান সেলিম রেজা বলেন, বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে ভীত হয়ে শেখ হাসিনা ও তার সরকার বিএনপি নেতা তারেক রহমানের বিরুদ্ধে সাজানো মামলায় সাজা প্রদান করিয়েছে। একইসাথে বাংলাদেশে সম্ভ্রান্ত একটি পরিবারের সন্তান ও পুত্রবধূ ডা. জুবাইদা রহমানকেও দণ্ড দেয়া হয়েছে উদ্দেশ্যমূলকভাবে। কিন্তু দেশ ও প্রবাসের কোনো বাংলাদেশিই এ রায় মেনে নেবে না।

State BNP-1

এদিকে, তারেক রহমান ও তার স্ত্রী ডা. জোবাইদা রহমানকে সাজা দেওয়ার প্রতিবাদে ২ আগস্ট বুধবার সন্ধ্যায় নিউইয়র্ক স্টেট বিএনপির উদ্যোগে বিক্ষোভ-সমাবেশ অনুষ্ঠিত হয় জ্যাকসন হাইটসে ডাইভার্সিটি প্লাজায়। তাৎক্ষণিক এ সমাবেশে সভাপতিত্ব করেন স্টেট বিএনপির আহবায়ক অলিউল্লাহ মো. আতিকুর রহমান। সঞ্চালনা করেন সদস্য-সচিব সাইদুর সাঈদ। সমাবেশে প্রধান অতিথির ভাষণে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য গিয়াস আহমেদ বলেন, এ রায় বাংলাদেশের মানুষ মানে না, মানতে পারে না। কারণ, এটি হচ্ছে ফরমায়েসী রায়। তারেক রহমানের জনপ্রিয়তায় ভীত হয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগ তার আজ্ঞাবাহি বিচারক দিয়ে এ রায় প্রদান করেছে।

বিক্ষোভ-সমাবেশে নেতৃবৃন্দের মধ্যে আরো ছিলেন মহানগর বিএনপির সাবেক প্রধান উপদেষ্টা ও গণতন্ত্র পুনরুদ্ধার কমিটির চেয়ারম্যান জসীমউদ্দিন, বিএনপি নিউইয়র্ক মহানগর-উত্তরের আহবায়ক আহবাব চৌধুরী খোকন এবং সদস্য সচিব ফয়েস চৌধুরী, স্টেট বিএনপির যুগ্ম আহবায়ক আমিনুল ইসমাম চৌধুরী, নাসিম আহমেদ, আলহাজ এম শহীদুল ইসমাম সিকদার, বদরুল হক আজাদ, নীরা রাব্বানী, দেওয়ান কাউসার, হুমায়ুন কবীর, আরিফুর রহমান, শাহাদত হোসেন রাজু এবং সাংবাদিক আনিসুর রহমান, যুগ্ম সদস্য সচিব রিয়াজ মাহমুদ, সদস্য মোতাহার হোসেন, জিয়াউর রহমান, রহিজ উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা মশিউর রহমান এবং মাহবুর রহমান মুকুল, শ্রমিক দলের ভারপাপ্ত সভাপতি মোস্তাক আহমেদ, সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম শাহীন, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাইফুল ইসলাম হারুন, মিজানুর রহমান, মানিকগঞ্জ মহিলা দলের সৈয়দা মাহমুদা শিরিন, জিনাত রেহেনা রিনা, বিএনপি নেতা খন্দকার সাইফুর রহমান, বাচচু মিয়া। মিছিলে স্লোগানে নেতৃত্ব দেন ছাত্রদলের সদস্য মীর মিজান।
সমাপনী বক্তব্যে মাওলানা অলিউল্লাহ মোহাম্মদ আতিকুর রহমান সকলকে ধন্যবাদ জানান চলমান আন্দোলনে সোচ্চার থাকার জন্যে এবং সামনের দিনগুলোতে নিউইয়র্ক থেকে ওয়াশিংটন ডিসি পর্যন্ত লাগাতার আন্দোলনের প্রস্তুতি গ্রহণের নির্দেশ দেন।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার