Advertisement Placeholder

বাংলাদেশে ঈদুল আজহা কবে জানা যাবে বৃহস্পতিবার

প্রতিদিন ডেস্ক   |   বুধবার, ২৯ জুন ২০২২   |   প্রিন্ট   |   ১১০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বাংলাদেশে ঈদুল আজহা কবে জানা যাবে বৃহস্পতিবার

বৃহস্পতিবার ৩০ জুন জানা যাবে বাংলাদেশে পবিত্র ঈদুল আজহা কবে উদ্‌যাপিত হবে। ঈদুল আজহার তারিখ নির্ধারণ ও হিজরি ১৪৪৩ সনের পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনার জন্য এদিন জাতীয় চাঁদ দেখা কমিটির সভা ডাকা হয়েছে।

সন্ধ্যা সোয়া সাতটায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান।

বুধবার (২৯ জুন) ইসলামিক ফাউন্ডেশনের এক বিজ্ঞপ্তিতে এসব কথা বলা হয়েছে। ৩০ জুন ১৪৪৩ হিজরি সনের চাঁদ দেখা গেলে শুক্রবার (১ জুলাই) থেকে জিলহজ মাস গণনা শুরু হবে। সে ক্ষেত্রে বাংলাদেশে আগামী ১০ জুলাই (১০ জিলহজ) পবিত্র ঈদুল আজহা উদ্‌যাপিত হবে।

চাঁদ দেখা না গেলে শুক্রবার জিলকদ মাসের ৩০ দিন পূর্ণ হবে। সে ক্ষেত্রে জিলহজ মাস গণনা শুরু হবে শনিবার (২ জুলাই) থেকে। আর দেশে পবিত্র ঈদুল আজহা উদ্‌যাপিত হবে ১১ জুলাই (১০ জিলহজ)। উল্লেখ্য, সাধারণত ১০ জিলহজ পবিত্র ঈদুল আজহা উদ্‌যাপিত হয়ে থাকে।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার