
লাবলু আনসার, যুক্তরাষ্ট্র | সোমবার, ০৭ অগাস্ট ২০২৩ | প্রিন্ট | ১৩৯ বার পঠিত | পড়ুন মিনিটে

অবিশ্বাস্য হলেও সত্য যে, গাঁজা সেবনে বিশ্বরেকর্ড গড়লো নিউইয়র্ক সিটির বাসিন্দারা। আফ্রিকান আমেরিকান, স্প্যানিশ এবং বাংলাদেশীসহ দক্ষিণ এশিয়ানদের মধ্যে গাঁজাখোর বেশী বলেও জানা গেছে। ২০২৩ সালের ক্যানাবিস গ্লোবাল প্রাইস ইনডেক্সের তথ্য অনুযায়ী বিশ্বের রাজধানী হিসেবে পরিচিত নিউইয়র্ক সিটির অভিবাসীবহুল এলাকায় আগে আড়ালে-আবডালে গাঁজা সেবনের ঘটনা ঘটলেও গত বছর তা আইনে পরিণত হওয়ায় জনবহুল স্থানেও অবাধে সেবন করা হচ্ছে।
টাইমস স্কোয়ার, ইউনিয়ন স্কোয়ার, জ্যাকসন হাইটস, হিলসাইড, পার্কচেস্টারের মত ব্যস্ততম এলাকায় গাঁজার গন্ধে নীরিহ পথচারিদের বিব্রত হতে হয়। বিড়ি-সিগারেটের মত অবাধে তা বিক্রি এবং তরুণ-তরুণীরাও সেবন করছে। আর এভাবেই বিশ্বের সকল সিটিকে ছাড়িয়ে গেছে নিউইয়র্ক সিটি।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, এই সিটিতে ৬২.৩ মেট্রিক টন গাঁজা বিক্রি হচ্ছে।
উল্লেখ্য, প্রতিগ্রাম গাঁজার দাম ১২.৫০ ডলার করে। আরো উল্লেখ্য, ওয়াশিংটন স্টেটে প্রতি গ্রামের মূল্য অনেক বেশী ১৯.১০ ডলার। গাঁজা উৎপাদন ও বিক্রির বৈধতা পাওয়ায় নিউইয়র্ক সিটিতে বেশ ক’টি স্টোর অবাধে তা বিক্রি করছে।



