Advertisement Placeholder

কম্যনিটি সার্ভিসের জন্য ‘বিশেষ সম্মাননা’ পেলেন গোলাম ফারুক শাহীন

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ০৮ অগাস্ট ২০২৩   |   প্রিন্ট   |   ৪০০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

কম্যনিটি সার্ভিসের জন্য ‘বিশেষ সম্মাননা’ পেলেন গোলাম ফারুক শাহীন

বেবিলন সিটির সুপারভাইজার রিচার্ড শেফারের কাছ থেকে ‘বিশেষ সম্মাননা’ সনদ নিচ্ছেন গোলাম ফারুক শাহীন। ছবি-বাংলাদেশ প্রতিদিন।

নিউইয়র্ক সিটির সন্নিকটে লংআইল্যান্ডের ডিয়ারপার্কের আরভিং এভিনিউতে ৫ আগষ্ট শনিবার বহুজাতিক পথমেলা অনুষ্ঠিত হয়। এ মেলায় প্রধান অতিথি ছিলেন ব্যাবিলন টাউন সুপারভাইজার রিচার্ড শেফার। বিষেশ অতিথি ছিলেন সিটির কাউন্সিলম্যান ডুম্যাইন গ্রেগরী এবং কাউন্সিলম্যান টেরেন্স ম্যাকসুইনী। পথমেলা এসব নির্বাচিত জনপ্রতিনিধিরা উচ্ছ্বসিত প্রশংসার পর ডেমক্র্যাটিক পার্টির তৃণমূলের সংগঠক গোলাম ফারুক শাহীনকে ‘বিশেষ সম্মাননা’ সার্টিফিকেট প্রদান করেন।

এ সময় করোনাকালিন নিজের জীবন বিপন্ন জেনেও প্রতিবেশীদের পাশে দাঁড়ানো ছাড়াও বহুজাতিক এ সিটিতে বাংলাদেশি তথা মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব পবিত্র রমজানের মূল চেতনা বিকাশের মাধ্যমে আন্ত:ধর্মীয় সম্প্রীতির বন্ধন সুসংহত করতে বিশেষ ভূমিকায় অবতীর্ণ হবার জন্যে শাহীনকে এই সম্মান জানানো হয় বলে উল্লেখ করেন কর্মকর্তারা। উল্লেখ্য, এ পথমেলারও সমন্বয়কারি ছিলেন বাংলাদেশি আমেরিকান গোলাম ফারুক শাহীন।

শ্বেতাঙ্গ এবং স্প্যানিশ অধ্যুষিত লং আইল্যান্ডের একটি সিটি থেকে এমন সম্মাননা পাবার অনুভূতি ব্যক্তকালে বরিশালের সন্তান শাহীন বলেন, এটি শুধু ব্যক্তি আমার সম্মান নয়, সমগ্র লং আইল্যান্ডে বসবাসরত সকল বাংলাদেশি ভাই-বোনের। আমি খুবই আনন্দিত ও অভিভ’ত যে, উঠতি কম্যুনিটি হিসেবে বাংলাদেশিদের মুখ উজ্জ্বল করতে কিছুটা হলেও অবদান রাখতে সক্ষম হচ্ছি। এক্ষেত্রে সহকর্মী সকলকেও ধন্যবাদ জানাচ্ছি মূলধারার সাথে বিভিন্ন কাজে সর্বাত্মক সহায়তার জন্যে।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার