Advertisement Placeholder

জিয়া নাগরিক ফোরামের প্রতিবাদ সমাবেশ

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ১১ অগাস্ট ২০২৩   |   প্রিন্ট   |   ৭৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

জিয়া নাগরিক ফোরামের প্রতিবাদ সমাবেশ

বক্তব্য দিচ্ছেন গিয়াস আহমেদ। ছবি-বাংলাদেশ প্রতিদিন।

জিয়া নাগরিক ফোরামের যুক্তরাষ্ট্র শাখার এক প্রতিবাদ সমাবেশ ৯ আগস্ট সন্ধ্যায় নিউইয়র্কে অনুষ্ঠিত হয়। বিএনপি নেতা তারেক রহমান এবং তার সহধর্মিনী ডাঃ জোবাইদা রহমানেরর বিরুদ্ধে প্রদত্ত মামলার রায়ের প্রতিবাদে এ সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও মূলধারার রাজনীতিক গিয়াস আহমেদ।

প্রধান বক্তা ছিলেন প্রফেসর মোহাম্মদ এলাহী। বিশেষ অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক কোষাধ্যক্ষ জসিম ভূইয়া, যুক্তরাষ্ট্র যুবদলের সাবেক সভাপতি জাকির হোসেন চৌধরী, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক সম্পাদক মাকসুদুল হক চৌধুরী। নেতৃবৃন্দের মধ্যে আরো ছিলেন সাইফুর রহমান, ইন্জিনিয়ার হারুন, শাহাদাত হোসেন রাজু, নুর আলম, আহসান উল্লাহ বাচ্চু, কাজী সাখাওয়াত হোসাইন আজম, জাহাঙ্গীর সোহরাওয়ার্দী প্রমুখ।
সভাপতিত্ব করেন জিয়া নাগরিক ফোরামের সভাপতি এটিএম হেলালুর রহমান এবং সঞ্চালনা করেন মোকসেদুর রহমান ভূইয়া। সার্বিক তত্বধানে ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক জাহাংগীর আলম জয়।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার