
যুক্তরাষ্ট্র প্রতিনিধি | শনিবার, ১২ অগাস্ট ২০২৩ | প্রিন্ট | ৫০ বার পঠিত | পড়ুন মিনিটে

জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে ওয়াশিংটন ডিসিস্থ বাংলাদেশ দূতাবাস ১১ আগস্ট শুক্রবার জুমআর নামাজের পর স্থানীয় ইসলামিক সেন্টারে এক বিশেষ দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয়। ১৯৭৫ সালের ১৫ আগস্টের কালো রাতে নিহত বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সদস্যদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও কূটনীতিকসহ বিপুলসংখ্যক মুসল্লী এতে অংশগ্রহণ করেন।
মোনাজাতে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান এবং দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীরাও অংশ নেন। পরে দূতাবাসের পক্ষ থেকে মুসল্লিদের মাঝে তবারক পরিবেশন করা হয়।

উল্লেখ্য, ১৫ আগস্ট জাতির পিতার ৪৮তম শাহাদাতবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য বাংলাদেশ দূতাবাস বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। এ উপলক্ষে প্রবাস-প্রজন্মের শিশু-কিশোরের জন্য বঙ্গবন্ধুর জীবন ও কর্মের উপর এক রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে বলে দূতাবাসের মিনিস্টার (প্রেস) এজেডএম সাজ্জাদ হোসেন জানিয়েছেন। বঙ্গবন্ধু মিলনায়তনে অনুষ্ঠিত শাহাদৎবার্ষিকীর অনুষ্ঠানের দিন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হবে।



