Advertisement Placeholder
জেবিবিএর শোক-সমাবেশ

বঙ্গবন্ধুর ঘাতক রাশেদ চৌধুরীকে অবিলম্বে ফিরিয়ে নিতে লবিংয়ের সংকল্প

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ১৬ অগাস্ট ২০২৩   |   প্রিন্ট   |   ২৯৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বঙ্গবন্ধুর ঘাতক রাশেদ চৌধুরীকে অবিলম্বে ফিরিয়ে নিতে লবিংয়ের সংকল্প

জাতীয় শোক দিবস উপলক্ষে জেবিবিএর কর্মসূচিতে বিশেষ মোনাজাতে নেতৃবৃন্দ। ছবি-বাংলাদেশ প্রতিদিন।

যুক্তরাষ্ট্রে পলাতক বঙ্গবন্ধুর ঘাতক রাশেদ চৌধুরীকে অবিলম্বে বাংলাদেশে ফিরিয়ে নিতে লাগাতার তদ্বিরের সংকল্প ব্যক্ত করা হয় ১৫ আগস্ট মঙ্গলবার নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসের বাংলাদেশ স্ট্রিটে জেবিবিএ আয়োজিত জাতীয় শোক দিবসের সমাবেশে। ‘জ্যাকসন হাইটস বাংলাদেশী বিজনেস এসোসিয়েশন’ তথা জেবিবিএর এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মূলধারায় প্রবাসীদের পথিকৃত মোর্শেদ আলম বলেন, বঙ্গবন্ধুর আত্মা তখোনই শান্তি পাবে যদি তার স্বপ্নের সোনার বাংলা রচনায় সক্ষম হই, যদি তাঁর ঘাতক হিসেবে দন্ডিত সকল অপরাধীকে ফাঁসির কাষ্ঠে ঝুলাতে পারি।
জেবিবিএর প্রেসিডেন্ট ও যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের যুব বিষয়ক সম্পাদক ড. মাহাবুবুর রহমান টুকু এ সময় বলেন, একাত্তরের পরাজিত শত্রæরা বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার মধ্যদিয়ে বাংলাদেশকে বিশ্বের মানচিত্র থেকে মুছে ফেলার চেষ্টা করেছিল। কিন্তু জাতিরজনকের সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার দক্ষতাপূর্ণ নেতৃত্বে বাঙালিরা আবার ঘুরে দাঁড়াতে সক্ষম হয়েছি। তবে পচাত্তরের ১৫ আগস্ট শুরু হওয়া ষড়যন্ত্র এখনও অব্যাহত রয়েছে। তাই দেশপ্রেমিক সকল প্রবাসীকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
জেবিবিএর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সুলতান আহমেদ বলেন, একাত্তরের মত ইস্পাতদৃঢ় ঐক্য গড়তে হবে শেখ হাসিনার নেতৃত্বে চলমান উন্নয়ন-অভিযাত্রাকে সফলতা দিতে এবং সেটিই হবে ঘাতকদের দাঁতভাঙ্গা জবাবদানের সামিল।
জ্যাকসন হাইটসের ব্যস্ততম রাস্তায় অনুষ্ঠিত এ কর্মসূচি শুরু হয় উডসাইড আহলে বায়েত মসজিদের ইমাম ড. সৈয়দ রাব্বানীর নেতৃত্বে বিশেষ দোয়া-মোনাজাতের মধ্যদিয়ে। উপস্থিত সকলের মধ্যে তবারক বিতরণের মধ্যদিয়ে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করেন জেবিবিএর নেতা বিপ্লব সাহা।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার