
নিজস্ব প্রতিবেদক | শুক্রবার, ১৮ অগাস্ট ২০২৩ | প্রিন্ট | ১১২ বার পঠিত | পড়ুন মিনিটে

‘সাস্ট এলামনাই এসোসিয়েশন’র বনভোজনে সাবেক শিক্ষার্থীরা। ছবি-বাংলাদেশ প্রতিদিন।
সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন ‘সাস্ট এলামনাই এসোসিয়েশন’র উদ্যোগে বনভোজন অনুষ্ঠিত হয় ১৩ আগস্ট রবিবার। “সাস্টিয়ানদের এই মিলন, দূরপ্রবাসে হৃদস্পন্দন ” স্লোগানে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে নিউইর্য়কের অদূরে লংআইল্যান্ডের বেথপেজ স্টেট পার্কে এই বনভোজনে নিউইয়র্ক, নিউজার্সি, ভার্জিনিয়ায় বিভিন্ন পেশায় কর্মরত বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা ও তাদের পরিবারপরিজনসহ দেড় শতাধিক সদস্য অংশ নেন। ক্যাম্পাসের বিভিন্ন সময়ের স্মৃতিচারণসহ সহপাঠী, সিনিয়র-জুনিয়র ও অতিথিগণের আলাপচারিতায় মুখর হয়ে উঠে পুরো অনুষ্ঠান । সকাল এগারোটায় নাস্তা পরিবেশনের মাধ্যমে বনভোজনের কর্মকান্ড শুরু হয়। এরপর শুরু হয় মূল পর্ব। এ পর্বে ছিল শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা, বিভিন্ন বয়সের বাচ্চাদের দৌড় প্রতিযোগিতা,মহিলাদের মার্বেল দৌড়, পিলোপাস, পুরুষদের মোরগ লড়াই ও দৌড় প্রতিযোগিতা ইত্যাদি। খেলাধুলা শেষে পরিবেশন করা হয় দুপুরের খাবার । ভোজনের পর পার্কের মনোরম পরিবেশে শুরু হয় বিশ্ববিদ্যালেেয়র প্রথম ব্যাচ থেকে শুরু করে ২৮তম ব্যাচ পর্যন্ত প্রাক্তন শিক্ষার্থীদের ফটোসেশন ও পরিচয় পর্ব । ঐতিহ্যবাহী ফুটবল টূর্ণামেন্টে সাস্টিয়ানরা লাল ও সবুজ জার্সিতে দুই দলে ভাগ হয়ে অংশগ্রহণ করে। খেলায় লাল জার্সি চ্যাম্পিয়ন হয়।
পুরষ্কার বিতরণের পূর্বে শুভেচ্ছা বক্তব্য রাখেন বিশ্বদ্যিালয়ের অর্থনীতি বিভাগের প্রথম ব্যাচের শিক্ষার্থী মোহাম্মদ ফরিদ আলম ও কামাল হোসেন। বক্তব্যে তারা বলেন, ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়ের সাবেক সিনিয়র এবং জুনিয়র শিক্ষার্থীরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করে আমাদের সাস্টিয়ান বন্ধনকে শক্তিশালী করে তুলবে-যা পরবর্তীতে সকলের কাছে একটি মাইলফলক হয়ে থাকবে । তারা বক্তব্যে ক্যাম্পাসের স্মৃতিচারণের সময় আবেগ আপ্লুত হয়ে যান এবং পাশাপাশি আয়োজক কমিটিকে ধন্যবাদ জানান।
পুরো অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাস্ট এলামনাইয়ের সভাপতি বেলায়েত চৌধুরী এবং সঞ্চালকের দায়িত্বে ছিলেন সাধারণ সম্পাদক জাবেদুর মুনির। সভাপতি বেলায়েত চৌধুরী বলেন, আমাদের মূল লক্ষ্য ও উদ্দেশ্য হল আমেরিকায় বসবাসরত সাস্টিয়ানদের ইউনিক প্ল্যাটফর্মে এনে সাস্টিয়ান নেটওর্য়াককে আরও মজবুত ও গতিশীল করা। যাতে যুক্তরাস্ট্রে আগত নতুন সাস্টিয়ানদের আবাসন, জবের ব্যবস্থা করার পাশাপাশি কাঙ্খিত ক্যারিয়ার গঠনে ওর্য়াকশপ, কাউসেলিং , জবের রেফারেন্স প্রদানসহ সর্বাত্মক সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারি। এছাড়া আমাদের আরেকটি অন্যতম লক্ষ্য হল অদূর ভবিষ্যতে শাবিতে অধ্যয়নরত মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের জন্য স্কলারশীপ ব্যবস্থা করে দেয়া যাতে ভাল রেজাল্ট করে দেশের মানব সম্পদে রুপান্তরিত হয়ে দেশের উন্নয়নে বড় অবদান রাখতে পারে।
বিভিন্ন ইভেন্ট পরিচালনার দায়িত্বে ছিলেন সহ-সাধারণ সম্পাদক মাহবুব আহমেদ মাসুম, আজহার আহমেদ, মইনুল হোসেন বাবু , ইমাম ফাহাদ, ফারহানা ইসলাম, মিসকাত জাহান নিসু, হুমায়রা সুলতানা, সুবিন পুরুকায়স্থ। পিকনিকের রেজিস্ট্রেশনের দায়িত্বে ছিলেন তাসফিক।
পুরো অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন আমিনুল চৌধুরী (ছুট্টি ), টিপু, রাজেশ কুমার শাহা, তিতুমীর আলম, সংঘমিত্র দেব মুন্নী, ওবাইদুর ইমন, গোপন দাস, মৌসুমি, জাবেদুল হক, শোয়েব , হুমাইয়ারা সুলতানা, মোঃ আবু বকর সিদ্দিক, নাজনীন আক্তার, আলমগীর হোসেন, ওমর ফারুক, প্রতিভা রাণী দাস, ফাতমো জোহরা প্রমুখ।
সহ-সাধারণ সম্পাদক মাহবুব আহমেদ মাসুমের উপস্থাপনায় বিভিন্ন ইভেন্ট ও র্যাফেল ড্রতে অংশগ্রহণকারী বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন মোহাম্মদ ফরিদ আলম ও কামাল হোসেন, বেলায়েত চৌধুরী, জাবেদুল মুনির, আহমেদুর রহমান রণি, আজহার আহমেদ।
এদিকে এবারের পিকনিকের অন্যতম আকর্ষণ ছিল বাচ্চাদের জন্য কটন ক্যান্ডি, পপকর্ন এবং আইস কোণ মেশিন কর্ণার। এতে সহযোগিতায় ছিলো নিউইর্য়ক সিটি,স্টেট সার্টিফাইড ভূইয়া কনস্ট্রাকশন কোম্পনী, একে কনসাল্টটিং ফার্ম এবং পেস্ট টার্মিনেটর । এছাড়া বিভিন্ন ইভেন্ট ও র্যাফেল ড্র পুরুষ্কারের স্পন্সরের মধ্যে মিডোব্রুক ফাইন্যান্সিয়াল মর্টগেজ ব্যাংকার্স কোম্পানী, সিলেট মটরস, ডাইনামিক ট্যাক্স এন্ড একাউন্টিং সার্ভিসেস, স্টার্লিং ডায়াগনস্টিক ব্রঙ্কস, জায়ানাস ফ্যাশন, মাহরিণ মাল্টি সার্ভিস, ব্রাদার্স কন্সট্রাকশন কোম্পানী, কোর মাল্টি সার্ভিসেস, জালালাবাদ ট্রাভেলস, সেলিম বিরানী , সাস্টিয়ান হুমাইয়ারা সুলতানা, ফারহানা আহমেদ, মিসকাত জাহান নিশু।
শেষে এলামনাইয়ের সভাপতি বেলায়েত চৌধুরী অনুষ্ঠান সফল করার জন্য সবাইকে ধন্যবাদ জানানোর পাশাপাশি অদূর ভবিষ্যতে আরো বড় পরিসরে এই ধরনের আয়োজনে বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান ।



