Advertisement Placeholder

কমিউনিটি সার্ভিসে এওয়ার্ড পেলেন এরশাদ সিদ্দিক

সিকান্দর হক   |   শুক্রবার, ১৮ অগাস্ট ২০২৩   |   প্রিন্ট   |   ১২৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

কমিউনিটি সার্ভিসে এওয়ার্ড পেলেন এরশাদ সিদ্দিক

নিউইর্য়ক সিটি মেয়র এরিক এডামসের সাথে এওয়ার্ড হাতে সার্জেন্ট এরশাদ সিদ্দিক। ছবি-বাংলাদেশ প্রতিদিন।

নিউইয়র্কের পুলিশ সার্জেন্ট এরশাদুর সিদ্দিক ‘কমিউনিটি সার্ভিস এওয়ার্ড’ পেলেন । ১২ আগস্ট শনিবার বাংলাদেশ কারেকশন সোসাইটি ( বিসিএস) আয়োজিত বার্ষিক সম্মাননা ও নৈশভোজ অনুষ্ঠানে বাংলাদেশি কমিউনিটিকে সেবা প্রদানে উল্লেখযোগ্য অবদান রাখার জন্য তাকে এ সম্মাননা দেয়া হয়। বিসিএসের পক্ষ থেকে তার হাতে এওয়ার্ড তুলে দেন সংগঠনের সভাপতি কাজী হাসান। এতে প্রধান অতিথি ছিলেন নিউইর্য়ক সিটির মেয়র এরিক এডামস এবং বিশেষ অতিথি ছিলেন নিউইর্য়ক কারেকশন বিভাগের কমিশনার লুইস এ মলিনা ।
বাংলাদেশী আমেরিকান পুলিশ এসোসিয়েশন (বাপা )’র ট্রাস্টি বোর্ডের সদস্য এনওয়াইপিডির ডিটেক্টটিভ মাসুদ রহমান জানান, সাজের্ন্ট এরশাদ সিদ্দিক চট্টগ্রাম শহরের কালুরঘাটের মহরা এলাকার ইস্পাহানী কলোনীর সাইদুর রহমান তালুকদার ও রেহেনা বেগমের পুত্র।

চট্টগ্রামের এই কৃতি সন্তান বিগত ২০ বছর ধরে নিউইয়র্ক ফাইনেস্ট হিসেবে বাংলাদেশি কমিউনিটিকে বিভিন্নভাবে সেবা দিয়ে আসছেন। তিনি ২০০৩ সালে এনওয়াইপিডিতে পুলিশ অফিসার হিসেবে যোগদান করেন এবং ম্যানহাটানের ১৯ প্রিসিঙ্কটে তার কর্মজীবন শুরু করেন। ২০১৬ সালে সার্জেন্ট পদে পদোন্নতি পান এবং ২০১৭ সালে তাকে কমিউনিটি অ্যাফের্য়াস ব্যুরোতে নিয়োগ দেয়া হয়। তিনি বাংলাদেশি কমিউনিটি সেবা প্রদানে বয়স্কদের অপব্যবহার, অপরাধ প্রতিরোধ এবং বাংলাদেশি অভিবাসীদের অধিকার বিষয়ক বিভিন্ন কর্মশালার উপস্থাপনা ও পরিচালনার দায়িত্বে ছিলেন। বর্তমানে তিনি নিউইর্য়ক সিটি মেয়র এরিক এডামসের নির্বাহী সুরক্ষা ইউনিটে কর্মরত। তিনি বাংলাদেশী আমেরিকান পুলিশ এসোসিয়েশনের (বাপা) সহ-প্রতিষ্ঠাতা এবং বর্তমানে এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ।
এওয়ার্ড প্রদান অনুষ্ঠানে সার্জেন্ট এরশাদ সিদ্দীক তার বক্তব্যে বলেন, বাংলাদেশি কমিউনিটিকে সেবা প্রদানে উল্লেখযোগ্য অবদান রাখার জন্য এ বিরল সম্মাননা পেয়ে আমি সত্যিই গর্বিত। কমিউনিটিকে সেবা করা শুধু দায়িত্ব না এটি একটি অনন্য সুযোগ যা আমাকে সহানুভূতি, ঐক্য এবং জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে প্রভাবক হিসেবে কাজ করেছে। আমি মেয়র এরিক এডামসকে ধন্যবাদ জানাতে চাই বাংলাদেশি কমিউনিটির প্রতি তার অকু›ঠ সমর্থনের জন্য। তিনি বাংলাদেশি কমিউনিটির পুরানো বন্ধু।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার