
নিজস্ব প্রতিবেদক | শুক্রবার, ১৮ অগাস্ট ২০২৩ | প্রিন্ট | ১৬০ বার পঠিত | পড়ুন মিনিটে

বঙ্গবন্ধুকে নিয়ে লেখা কবিতা পাঠ করছে নতুন প্রজন্মের এক প্রবাসী। ছবি-বাংলাদেশ প্রতিদিন।
বাংলাদেশের মত নিউইয়র্কে গভীর শোক ও শ্রদ্ধার সাথে পালিত হল জাতীয় শোক দিবস। এ উপলক্ষে ১৪ আগস্ট সন্ধ্যায় জ্যামাইকার স্টার কাবাব পার্টি হলে আয়োজিত সভায় একত্রিত হয় বাংলাদেশ ছাত্রলীগের সাবেক নেতারাও। সভায় সভাপতিত্ব করেন চাকসুর সাবেক বার্ষিকী সম্পাদক অধ্যাপক সুদীপ্ত দেব। অতিথি বক্তা ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর বেনুকুমার দে, সাবেক উপাচার্য প্রফেসর সরোজকান্তি সিংহ।
নেতৃবৃন্দের মধ্যে আরো বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক ছাত্রলীগ নেতা সামছুদ্দীন আযাদ, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা ও বাকসুর সাবেক জিএস বীর মুক্তিযোদ্ধা ড: প্রদীপ কর, বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সংহতি পরিষদের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান,সাবেক ছাত্রলীগ নেতা গোলাম মোস্তফা খান মিরাজ, বীর মুক্তিযোদ্ধা ও দোহার উপজেলা ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক (৬৯-৭০), সভাপতি ঢাকা সদর (১৯৭২) আজাদ হোসেন, চাকসুর (১৯৮০) সাবেক সদস্যও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশনের সভাপতি মাহমুদ আহমেদ, ছাত্রলীগের সাবেক নেতা সিরাজুল ইসলাম সরকার, অবিনাশ আচার্য ও সুলতান আহমেদ। সভা পরিচালনা করেন যশোর জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক (১৯৭৩) খুরশীদ আনোয়ার বাবলু ও খুলনা বিএল কলেজের ছাত্রলীগ নেত্রী নীতু পাল। সভার শুরুতে বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। এরপর তাদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন মওলানা অলিউল্লাহ। পবিত্র গীতা থেকে পাঠ করেন নীতু পাল । অনুষ্ঠানে নিউইয়র্কের বিভিন্ন স্কুল-কলেজের একদল শিক্ষার্থী বঙ্গবন্ধুকে নিয়ে ছড়া, কবিতা ও জীবনী পাঠ করে। এরা ছিলেন হিয়া আচার্য, অমৃতা আচার্য, টুম্পা দাশ, অঙ্কুর পাল, মানব ঘোষ, রাধিকা ঘোষ প্রমুখ। সভায় আরও উপস্থিত ছিলেন সাবেক ছাত্রলীগ নেতা মিহিরকান্তি দাশ ও স্বপন কর্মকার। শোকাবহ ১৫ আগস্ট ও আজকের বাংলাদেশ শীর্ষক আলোচনা সভায় বক্তারা বলেন, ইতিহাসে এমন ভয়াবহ কলঙ্কিত দিন আর নেই, বোধ হয় আর আসবেও না। সমগ্র অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সাবেক ছাত্রলীগ নেতা শাহ আলম।



