
প্রতিদিন ডেস্ক | বৃহস্পতিবার, ৩০ জুন ২০২২ | প্রিন্ট | ১১৫ বার পঠিত | পড়ুন মিনিটে

সদ্য উদ্বোধন হওয়া স্বপ্নের পদ্মা সেতুতে নাশকতার চেষ্টার অপরাধে একজনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। বৃহস্পতিবার সিটিটিসি প্রধান মো. আসাদুজ্জামান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। তবে প্রাথমিকভাবে আটক ব্যক্তির বিস্তারিত নাম-পরিচয় জানা যায়নি।
সিটিটিসি প্রধান মো. আসাদুজ্জামান জানান, পদ্মা সেতুতে নাশকতার চেষ্টার অপরাধে একজনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।



