Advertisement Placeholder

মিয়ানমার জান্তার বর্বরতার ষষ্ঠবার্ষিকীতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর বিবৃতি

বিশেষ সংবাদদাতা   |   শুক্রবার, ২৫ অগাস্ট ২০২৩   |   প্রিন্ট   |   ১২৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

মিয়ানমার জান্তার বর্বরতার ষষ্ঠবার্ষিকীতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর বিবৃতি

রোহিঙ্গাদের বিরুদ্ধে মিয়ানমার জান্তার গণহত্যার ষষ্ঠবার্ষিকী (২৫ আগস্ট) উপলক্ষে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন ২৪ আগস্ট বৃহস্পতিবার প্রদত্ত এক বিবৃতিতে বলেছেন, ঐ বর্বরতায় নিহত এবং ভিটে-মাটি ছেড়ে পালিয়ে প্রাণ রক্ষাকারীদের পাশে দাঁড়িয়েছে এবং মিয়ানমারের সামরিক জান্তার নৃশংসতার ন্যায়-সঙ্গত বিচারই শুধু নয়, দায়ীদের জবাবদিহিতার আওতায় আনার যে অঙ্গিকার করেছি, তার পুনর্ব্যক্ত করা হচ্ছে।
বিবৃতিতে ব্লিংকেন উল্লেখ করেছেন, ১০ লক্ষাধিক বাস্তুচ্যুত রোহিঙ্গাকে আশ্রয় এবং বুকে আগলে রাখার জন্যে আমরা বাংলাদেশ সরকার এবং বাংলাদেশের জনগণের কাছে গভীরভাবে কৃতজ্ঞ। একইভাবে আরো যেসব দেশ রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছে তাদের প্রতিও আমাদের কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।
মার্কিন পররাষ্টমন্ত্রী আরো বলেছেন, ২০১৭ সাল থেকে মিয়ানমারের এহেন জঘন্য বর্বরতার পরিপ্রেক্ষিতে মিয়ানমার, বাংলাদেশ, এবং আশপাশের অন্যান্য দেশে উদ্ভ’ত সংকট মোকাবেলায় যুক্তরাষ্ট্র ২.১ বিলিয়ন ডলারেরও অধিক সহায়তা দিয়েছে। সহিংসতার কারণে যাদের জীবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের সুরক্ষায় মানবিক সহায়তার ক্ষেত্রে শীর্ষস্থানীয় একক বৃহত্তম দাতা হিসেবে যুক্তরাষ্ট্র তার ইমেজ অক্ষুন্ন রেখেছে। সারা মিয়ানমারে সহিংসতা বৃদ্ধি বিশেষ করে রোহিঙ্গাসহ জাতিগত ও ধর্মীয় সংখালঘু সম্প্রদায়ের সদস্যদের জন্য ভয়ংকর মানবিক পরিস্থিতিকে আরো বিপন্ন করেছে। ২০১৭ সালের ডিসেম্বরর থেকে এখন পর্যন্ত চলমান সহিংসতার জন্য সবচেয়ে বেশী দায়ী ব্যক্তি এবং গোষ্ঠির বিরুদ্ধে যুক্তরাষ্ট্র অবরোধ আরোপসহ ভিসা নিষেধাজ্ঞা জারি করেছে।
পররাষ্ট্রমন্ত্রী ব্লিংকেন বলেছেন, মিয়ানমারের সকল নাগরিকের জন্যে ন্যায়বিচার ও জবাবদিহিতার প্রতিষ্ঠার অগ্রগতি এবং একটি পূর্ণাঙ্গ গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও শান্তিপূর্ণ ভবিষ্যতের জন্য মিয়ানমারের জনগণের আকাঙ্খার সাথে যুক্তরাষ্ট্র তার একাত্মতা বজায় রাখবে।
এ উপলক্ষে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের প্রধান ভলকার টার্ক এক বিবৃতিতে গভীর উদ্বেগের সাথে বলেছেন যে, মিয়ানমারের সামরিক জান্তা তথা নিরাপত্তা বাহিনী কর্তৃক একটি জাতি-গোষ্ঠিকে নির্মূলের যে হিংস্রতা ২০১৭ সালে শুরু হয়েছে, তার অবসান আজো ঘটেনি। এহেন পরিস্থিতির জন্যে দায়ীদের অবশ্যই বিচারের আওতায় আনতে হবে। ঐ বর্বরতার বলি হয়েছে কমপক্ষে ১০ হাজারের অধিক রোহিঙ্গা। পুড়িয়ে দেয়া হয়েছে
৩০০টি গ্রাম। ১০ লাখের বেশী রোহিঙ্গাকে দেশত্যাগে বাধ্য করা হয়েছে, যার প্রায় সকলেই আশ্রয় নিয়েছে বাংলাদেশে। এছাড়া আরো ৬ লক্ষাধিক ভিটেমাটি হারিয়ে পশু-পাখীর মত অসহায় অবস্থায় দিনাতিপাত করছে রাখাইনের অলি-গলিতে। এমন বর্বরতার অবসান চায় সভ্য বিশ্ব।
এই বর্বরতা রোধকল্পে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে রেজ্যুলেশন হয়েছে। সাধারণ পরিষদও সোচ্চার রয়েছে। তবুও থামেনি হিংস্রতা। নিজ ভিটে-মাটিতে ফিরে যাবার পরিবেশ তৈরী করা সম্ভব হয়নি বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের। চীনের মৌন সমর্থনে মিয়ানমার জান্তা এতটাই বেপরোয়া হয়ে উঠার সাহস পেয়েছে এবং এখনও তারা অন্যায়-অপকর্ম অব্যাহত রেখেছে। যুক্তরাষ্ট্র যেভাবে সোচ্চার হওয়া দরকার তা দৃশ্যমান না হওয়ায় পরিস্থিতির টেকসই সমাধানের পথ দেখতে পাচ্ছে না অবশিষ্ঠ ব্শ্বি-এমন অভিযোগ ক্রমান্বয়ে জোরালো হচ্ছে।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার