Advertisement Placeholder

বাংলাদে‌শি দর্শনার্থীদের জন্য ই-ভিসা চালু করেছে নেপাল

প্রতিদিন ডেস্ক   |   সোমবার, ২৮ অগাস্ট ২০২৩   |   প্রিন্ট   |   ১১৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বাংলাদে‌শি দর্শনার্থীদের জন্য ই-ভিসা চালু করেছে নেপাল

প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এভারেস্ট কন্যা নেপাল ভ্রমণে বাংলাদেশি দর্শনার্থীদের জন্য ইলেক্ট্রনিক ট্র্যাভেল অথরাইজেশন (ইটিএ) সিস্টেম চালু করা হয়েছে। ২৭ আগস্ট ঢাকার নেপাল দূতাবাসের ফেসবুক পেজে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি দেওয়া হয়। গত ২৪ আগস্ট ইটিএ সংক্রান্ত সিস্টেম চালু নিয়ে চি‌ঠি ইস্যু করে নেপাল দূতাবাস।

চিঠিতে বলা হয়েছে, নেপাল যেতে আবেদনকারী সব ব্যক্তির জন্য ভিসা স্টিকার বা হাতে লেখা ভিসা প্রতিস্থাপন করেছে। ২৭ আগস্ট থে‌কে দূতাবাস নতুন ইটিএ জারি শুরু করেছে।

ভিসার জন্য আবেদন করার প্রক্রিয়া এবং অন্যান্য পূর্বশর্ত যেমন শারীরিক পাসপোর্ট এবং প্রয়োজনীয় নথি জমা দেওয়ার পদ্ধ‌তি অপরিবর্তিত থাকবে ব‌লে জানায় দূতাবাস।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার