Advertisement Placeholder

মার্কিন দূতাবাসের মামলায় তরুণ গ্রেপ্তার, দেড় শতাধিক নগ্ন ছবি উদ্ধার

প্রতিদিন ডেস্ক   |   সোমবার, ২৮ অগাস্ট ২০২৩   |   প্রিন্ট   |   ৫১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

মার্কিন দূতাবাসের মামলায় তরুণ গ্রেপ্তার, দেড় শতাধিক নগ্ন ছবি উদ্ধার

মার্কিন দূতাবাসের করা এক মামলায় মো. সামির নামে এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর কাছ থেকে যুক্তরাষ্ট্রসহ তিন দেশের ৩০ কিশোরীর দেড় শতাধিক নগ্ন ছবি উদ্ধার করা হয়েছে। সামির ডিসকর্ড অ্যাপে এসব কিশোরীর সঙ্গে সম্পর্ক গড়ে ফাঁদে ফেলে তাদের নগ্ন ছবি সংগ্রহ করেছিলেন।

সামিরের বাড়ি খুলনা শহরের সোনাডাঙ্গা থানার নিউমার্কেট এলাকায়। তিনি রাজশাহীর একটি প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্সের দ্বিতীয় বর্ষের ছাত্র। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের সদস্যরা গত ২১ আগস্ট বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করেন। পরে তাঁকে দুই দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। আদালতের নির্দেশে শনিবার সামিরকে কারাগারে পাঠানো হয়েছে।

জানা গেছে, ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের আঞ্চলিক কর্মকর্তা মাইকেল লি গত ২৬ জুলাই গুলশান থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। এতে অভিযোগ করা হয়, ডিসকর্ড অ্যাপের মাধ্যমে সামির পরিচয়ে বাংলাদেশের এক নাগরিক যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের ১৩ বছরের কিশোরীর সঙ্গে পরিচিত হন। পরে প্রলুব্ধ করে তাঁকে দিয়ে তাঁর পর্নো ছবি তুলে নেন সামির। যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কিশোরীর মায়ের করা আবেদনের পরিপ্রেক্ষিতে ওই জিডি করেছিলেন লি। এরপর তদন্ত নেমে সামির বিষয়ে বিস্তারিত জানতে পারে ডিএমপির সিটিটিসি ইউনিট।

সিটিটিসির অতিরিক্ত উপকমিশনার সাইফুল ইসলাম বলেন, জিডির পর ২১ আগস্ট লি বাদী হয়ে সামিরকে আসামি করে গুলশান থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা করেন। জিজ্ঞাসাবাদে সামির জানান, এ ধরনের ছবি সংগ্রহে রাখা তাঁর শখ ছিল। এগুলো তিনি বেচাকেনা করতেন না।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার