Advertisement Placeholder

জোহানেসবার্গে পাঁচতলা ভবনে আগুন, নিহত অন্তত ৭৩

বিশ্ব ডেস্ক   |   বৃহস্পতিবার, ৩১ অগাস্ট ২০২৩   |   প্রিন্ট   |   ১১০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

জোহানেসবার্গে পাঁচতলা ভবনে আগুন, নিহত অন্তত ৭৩

দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে একটি পাঁচতলা ভবনে অগ্নিকাণ্ডে অন্তত ৭৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কমপক্ষে ৫২ জন। বৃহস্পতিবার ৩১ আগস্ট জোহানেসবার্গ কর্তৃপক্ষের বরাত দিয়ে এ খবর জানিয়েছে বিবিসি।

খবরে বলা হয়, শহরের কেন্দ্রস্থলে পাঁচতলা ভবনে এই অগ্নিকাণ্ড ঘটে। তবে আগুন লাগার কারণ প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। দেশটির জরুরি পরিষেবার মুখপাত্র রবার্ট মুলাউদজি বিবিসিকে বলেন, দমকলকর্মীরা কিছু বাসিন্দাকে ভবন থেকে বের করে আনতে পেরেছেন। আগুনে ভবনটি পুড়ে গেছে। আহতদের খোঁজে তল্লাশি অব্যাহত রয়েছে।

এক্সে (সাবেক টুইটার) পোস্ট করা ভিডিওতে দেখা গেছে, ভবনের বাইরে ফায়ার ট্রাক ও অ্যাম্বুলেন্স প্রস্তুত রয়েছে। ঘটনাস্থল থেকে পাওয়া ছবিতে দুর্ঘটনাকবলিত ভবনের কাছে লাশের সারি দেখা গেছে।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার