Advertisement Placeholder

‘সার্বভৌম দেশ’ হিসেবে তাইওয়ানকে প্রথমবার মার্কিন সামরিক সহায়তা

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ৩১ অগাস্ট ২০২৩   |   প্রিন্ট   |   ৬২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

‘সার্বভৌম দেশ’ হিসেবে তাইওয়ানকে প্রথমবার মার্কিন সামরিক সহায়তা

সংগৃহীত ছবি

বিশেষ একটি প্যাকেজে প্রথমবারের মতো তাইওয়ানকে সামরিক সরঞ্জাম হস্তান্তরের অনুমোদন দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। মঙ্গলবার কংগ্রেসের দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

‘সার্বভৌম দেশগুলোর’ জন্য সংরক্ষিত একটি কর্মসূচির অধীনে এ সরঞ্জাম হস্তান্তরের অনুমোদন দিয়েছে ওয়াশিংটন। এটি মার্কিন ফরেন মিলিটারি ফাইন্যান্সের (এফএমএফ) আওতাভুক্ত প্রোগ্রাম। যুক্তরাষ্ট্রের করদাতাদের অর্থ থেকে এ প্যাকেজের ৮ কোটি ডলার খরচ হবে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, তাইওয়ানের সঙ্গে যৌথ প্রতিরক্ষা সক্ষমতা শক্তিশালী করতে এ সামরিক সহয়তা দিচ্ছে এফএমএফ।

ওয়াশিংটনের এক কর্মকর্তা অনুমোদনের বিষয়টি নিশ্চিত করেছেন বলে গণমাধ্যমের প্রতিবেদনে উল্লেখ করা হয়।

তাইওয়ানে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠা করতে যুক্তরাষ্ট্র আগ্রহী বলে জানান ওই মুখপাত্র। তিনি বলেন, “তাইওয়ানে শান্তি প্রতিষ্ঠা আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ।”

গত বছর পাস করা তাইওয়ান এনহ্যান্সড রেজিলিয়েন্স অ্যাক্টের অধীনে, ২০২৩ থেকে ২০২৭ সাল পর্যন্ত দ্বীপটিতে সামরিক অনুদান বার্ষিক ২০০ কোটি ডলার পর্যন্ত অনুমোদিত।

অনেকদিন ধরে স্বায়ত্তশাসিত দ্বীপটিকে নিজেদের অংশ বলে দাবি করে আসছে চীন। তবে তাইওয়ান বরাবরই বলে আসছে, জনগণই তাদের সিদ্ধান্ত নেবে। এ অঞ্চল ঘিরে যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনের উত্তেজনাপূর্ণ সম্পর্ক রয়েছে। সূত্র: এপি, ব্লুমবার্গ, সিএনএন, এবিএস সিবিএন নিউজ

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার