Advertisement Placeholder
প্রাণ গোবিন্দু কুন্ডুর ক্ষোভ

মুক্তিযোদ্ধা গ্যাজেটে স্বাধীন বাংলা ফুটবল দলের তালিকায় নাম ঠিকানা ভুল হলো কীভাবে?

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ০১ সেপ্টেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   ৪৬৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

মুক্তিযোদ্ধা গ্যাজেটে স্বাধীন বাংলা ফুটবল দলের তালিকায় নাম ঠিকানা ভুল হলো কীভাবে?

স্বাধীন বাংলা ফুটবল দলের খেলোয়াড় প্রাণ গোবিন্দ কুন্ডু। ছবি-বাংলাদেশ প্রতিদিন।

একাত্তরের মুক্তিযুদ্ধের সময় স্বাধীন বাংলা ফুটবল দলে খেললেও সরকারি গেজেটে নাম নেই প্রাণ গোবিন্দ কুন্ডুর। ভুলভাবে থাকা অন্য একটি নামের ব্যক্তি আসলে তিনি, এটি নিশ্চিত করে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়কে গতবছর জানিয়েছেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক। দীর্ঘদিন সপরিবারে নিউইয়র্কে থাকা এই ফুটবল যোদ্ধা দেশে ফিরে টানা সাতমাস দ্বারে দ্বারে ঘুরলেও নিজের নাম-ঠিকানা সংশোধন করতে পারেননি। নিউইয়র্ক সিটির কুইন্স ভিলেজে বসবাসরত প্রাণ গোবিন্দ কুন্ডু ৩১ আগস্ট প্রচন্ড ক্ষোভ আর হতাশার সাথে এ সংবাদদাতাকে বলেছেন যে, বার্ধক্যে এসে তার এখন একটাই চাওয়া, নিজের নামটি সঠিকভাবে সরকারি তালিকায় দেখা।

এই যোদ্ধা-খেলোয়াড় বিস্ময়ের সাথে আরো বললেন, ২০০৬ সালের অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত জাতীয় ক্রীড়া নিয়ন্ত্রণ বোর্ড প্রদত্ত মাসিক ৩ হাজার টাকা করে মুক্তিযোদ্ধা-খেলোয়াড় হিসেবে ভাতা পেয়েছেন। সে বছরই যুক্তরাষ্ট্রে চলে আসার পর সেই ভাতা পাননি। ফুটবল ফেডারেশনের দলিল-দস্তাবেজের সর্বত্র রয়েছে তার নাম, তবুও কেন সরকারী গ্যাজেটে ভুল ঠিকানায় ভুল নাম সন্নিবেশিত হয়েছে-এমন প্রশ্ন গোবিন্দ প্রাণ কুন্ডুর। উল্লেখ্য, ২০০৩ সালের ২৫ অক্টোবর প্রকাশিত সরকারি গেজেটে স্বাধীন বাংলা ফুটবল দলের যে তালিকা দেয়া হয়েছে, সেখানে তার নাম-ঠিকানা এসেছে ভুলভাবে। এমনকি তার বাবার নাম চিত্ত বিনোদ কুন্ডু হলেও, ভুল হয়েছে সেখানেও। দূর প্রবাসে থাকায়, সেই খবর তার কাছে আসে অনেক বছর পর ২০২০ সালে করোনায় গৃহবন্দিত্ব অবস্থায়। তিনি বলেন, গ্যাজেটে প্রকাশিত হয়েছে পবিন্দ কুন্ডু, পিতা সুকুমার কুন্ডু, এমন কোন খেলোয়াড় ছিলেন না স্বাধীন বাংলা ফুটবল দলে।
তিনি বললেন, গত বছর ১০ মে আমার আবেদনের প্রেক্ষিতে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় নারায়নগঞ্জের জেলা প্রশাসককে গত বছরেরই ১৯ জুন তদন্তের নির্দেশ দেয়। এরপর গত বছরের ২ আগস্ট জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ প্রকৃত সত্য উদঘাটন করে মন্ত্রণালয়কে অবহিত করেন। গত ২৪ অক্টোবর জামুকার বৈঠকে তা বিস্তারিত পর্যালোচনার পর অনুমোদন পায়নি বলে জেনেছি। উল্লেখ্য, স্বাধীন বাংলা ফুটবল দলেল অধিনায়ক জাকারিয়া পিন্টু, সহ-অধিনায়ক প্রতাপ চন্দ্র হাজরা, খেলোয়াড় (বর্তমানে ফুটবল ফেডারেশনের সভাপতি) কাজী সালাহউদ্দিনও ভুল সংশোধনের জন্যে লিখিত বিবৃতি দিয়েছেন।
প্রাণ গোবিন্দু কুন্ডু সার্বিক পরিস্থিতি উল্লেখ করে ১০ আগস্ট নিউইয়র্কে কন্সাল জেনারেলের মাধ্যমে আরেকটি আবেদন করেছেন। সেটি ১১ আগস্ট ঢাকাস্থ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বরাবর ফরোয়ার্ড করেছেন ডেপুটি কন্সাল জেনারেল এস এম নাজমুল হাসান। স্বাধীন বাংলা ফুটবল ফেডারেশনের খেলোয়াড় প্রাণ গোবিন্দু কুন্ডুর নাম ভুল ঠিকানা ও ভুলভাবে গ্যাজেটে কেন প্রকাশিত হয়েছে তা অনুসন্ধান এবং অবিলম্বে এই ভুল সংশোধনের জন্যে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের প্রতি উদাত্ত আহবান জানিয়েছেন সেক্টর কমান্ডারস ফোরাম-মুক্তিযুদ্ধ’৭১ এর যুক্তরাষ্ট্র শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা লাবলু আনসার।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার