Advertisement Placeholder

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যুক্তরাষ্ট্র বিএনপির সমাবেশ

যুক্তরাষ্ট্র প্রতিনিধি   |   শনিবার, ০২ সেপ্টেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   ১২৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যুক্তরাষ্ট্র বিএনপির সমাবেশ

বিএনপির ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে যুক্তরাষ্ট্র বিএনপির উদ্যোগে ৩০ আগস্ট সন্ধ্যায় নিউইয়র্ক সিটির ব্রুকলীনে ‘লিটল বাংলাদেশ’ এলাকার একটি রেস্টুরেন্টে আলোচনা সভা ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য এবং মূলধারার রাজনীতিক গিয়াস আহমেদ বলেছেন, বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের চলমান আন্দোলনে প্রবাসীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। এক দফার আন্দোলনে বিশ্বজনমত জোরদারের জন্যে বিএনপির নেতা-কর্মীদেরকে সরব থাকতে হবে।

কেন্দ্রীয় কমিটির সহকারী আন্তর্জাতিক সম্পাদক কণ্ঠশিল্পী বেবী নাজনীন সকলকে ঐক্যবদ্ধ থেকে কেয়ারটেকার সরকারের দাবি আদায়ে জাতিসংঘ, স্টেট ডিপার্টমেন্ট এবং ক্যাপিটল হিলে দেন-দরবার অব্যাহত রাখতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা কামাল পাশা বাবুল। অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র মুক্তিযোদ্ধা দলের সভাপতি আলহাজ্ব বাবরউদ্দিন, বিএনপি নেতা নিয়াজ আহমেদ জুয়েল, আনোয়ারুল ইসলাম, জসীম ভূইয়া, যুবদলের কেন্দ্রীয় নেতা এম এ বাতিন, প্রফেসর সাইয়েদ জহির উদ্দীন, নাঈম টুটুল, সন্ধীপ সোসাইটির সভাপতি প্রার্থী ফিরোজ আহাম্মদ, বিএনপি নেত্রী সৈয়দা মাহমুদা শিরিন, নূসরাত আহমেদ নিপা, বাদল মির্জা, বিএনপি নেতা গোলাম মাহমুদ,রিয়াজ মাহমুদ, আবুল কাশেম প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন বিএনপি নেতা জাহাঙ্গির সোহরাওয়ার্দি।

উল্লেখ্য, এক যুগ আগে যুক্তরাষ্ট্র বিএনপির কমিটি ভেঙ্গে দেয়ার পর আজ অবধি কোন কমিটির অনুমোদন আসেনি। এতদসত্বেও বিলুপ্ত কমিটির শীর্ষ নেতারা পদ-পদবির তোয়াক্কা না করেই দলীয় কর্মকাণ্ড চালাচ্ছেন। এমন প্রসঙ্গ উল্লেখ করে তৃণমূলের কর্মীরা মন্তব্য করেছেন যে, যুক্তরাষ্ট্র প্রশাসনের সাথে বিএনপির চলমান আন্দোলন নিয়ে দেন-দরবারের স্বার্থেই অবিলম্বে নতুন কমিটির অনুমোদন প্রয়োজন।

অনুষ্ঠানে প্রতিষ্ঠাবার্ষিকীর কেকও কাটা হয়।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার