
প্রতিদিন ডেস্ক | মঙ্গলবার, ০৫ সেপ্টেম্বর ২০২৩ | প্রিন্ট | ৬০ বার পঠিত | পড়ুন মিনিটে

মার্কিন ফার্স্ট লেডি জিল বাইডেন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তবে করোনা পরীক্ষায় প্রেসিডেন্ট জো বাইডেনের ফল নেগেটিভ এসেছে। সোমবার (৪ সেপ্টেম্বর) এক বিবৃতিতে হোয়াইট হাউস এ তথ্য জানিয়েছে। খবর এএফপি।
জিল বাইডেন গত বছরের আগস্টে করোনায় আক্রান্ত হয়েছিলেন। ৭২ বছর বয়সী জিল বাইডেনের শরীরে এবার করোনার মৃদু উপসর্গ রয়েছে।
৮০ বছর বয়সী বাইডেন গত বছরের জুলাইয়ে করোনায় আক্রান্ত হয়েছিলেন।
উল্লেখ্য, আসছে ৭ সেপ্টেম্বর জো বাইডেনের নয়াদিল্লি সফরের কথা রয়েছে। এরপর ভিয়েতনামের হ্যানয়তে যাওয়ার কথা রয়েছে তার। ফার্স্ট লেডি করোনায় আক্রান্ত হওয়ায় জো বাইডেনের বিদেশ ভ্রমণে কোনো প্রভাব পড়বে কিনা তা স্পষ্ট করেনি হোয়াইট হাউস।



