Advertisement Placeholder

জাকার্তায় আসিয়ানের শীর্ষ সম্মেলনে যোগ দিয়েছেন রাষ্ট্রপতি চুপ্পু

প্রতিদিন ডেস্ক   |   মঙ্গলবার, ০৫ সেপ্টেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   ৫০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

জাকার্তায় আসিয়ানের শীর্ষ সম্মেলনে যোগ দিয়েছেন রাষ্ট্রপতি চুপ্পু

ইন্দোনেশিয়ার জাকার্তায় শুরু হয়েছে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর জোট আসিয়ানের ৪৩তম শীর্ষ সম্মেলন। আসিয়ানের চেয়ার ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদোর বিশেষ আমন্ত্রণে এ সম্মেলনে যোগ দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) সকালে উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে রাষ্ট্রপতি ও তার সহধর্মিণী অধ্যাপক ড. রেবেকা সুলতানা জাকার্তা কনভেনশন সেন্টারে পৌঁছালে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট তাদের স্বাগত জানান।

তিনদিনব্যাপী এবারের সম্মেলনে আসিয়ানের সদস্য দেশ এবং এর সহযোগী দেশগুলো ছাড়াও বেশ কয়েকটি দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানরা অংশ নিচ্ছেন।
উদ্বোধন অনুষ্ঠানে অটিজম ও নিউরো ডেভেলপমেন্ট ডিসঅর্ডার বিষয়ক জাতীয় উপদেষ্টা কমিটির চেয়ারপারসন সায়মা ওয়াজেদ এবং পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন রাষ্ট্রপতির সঙ্গে ছিলেন। পরে আসিয়ান নেতৃবৃন্দের সঙ্গে ফটো সেশনে অংশ নেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ।

বুধবার ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের দেওয়া নৈশভোজে অংশ নেবেন রাষ্ট্রপতি। এছাড়া ৭ সেপ্টেম্বর জাকার্তা কনভেনশন সেন্টারে ১৮তম ইস্ট এশিয়া সামিটে যোগ দেবেন রাষ্ট্রপতি। আসিয়ান ও ইস্ট এশিয়া সামিটে যোগদানের পাশাপাশি ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টসহ বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানের সঙ্গেও বৈঠক করবেন তিনি।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার