Advertisement Placeholder

ঢাকা সফর করছেন জাতিসংঘের সহকারী মহাসচিব কান্নি উইগনারাজা

প্রতিদিন ডেস্ক   |   বৃহস্পতিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   ৫৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ঢাকা সফর করছেন জাতিসংঘের সহকারী মহাসচিব কান্নি উইগনারাজা

জাতিসংঘের সহকারী মহাসচিব কান্নি উইগনারাজা ৯ সেপ্টেম্বর (শনিবার) ঢাকা সফর করছেন। ১২ সেপ্টেম্বর পর্যন্ত এই সফরে তার ভাসানচর ও কক্সবাজারে যাওয়ার কথা রয়েছে।

বৃহস্পতিবার জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) বাংলাদেশ অফিস থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়। কান্নি উইগনারাজা ইউএনডিপির এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করছেন।

সফরকালে তিনি ভাসানচর ও কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থীদের সঙ্গে সাক্ষাৎ করবেন। শরণার্থী শিবিরে তিনি জাতিসংঘের বিভিন্ন কর্মসূচির প্রভাব প্রত্যক্ষ করতে পারবেন। এছাড়া পররাষ্ট্রমন্ত্রী, সংসদের স্পিকার ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রধান সচিবসহ গুরুত্বপূর্ণ সরকারি কর্মকর্তাদের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠক করবেন।

বৈঠকগুলো ইউএনডিপি ও বাংলাদেশ সরকারের মধ্যে সহযোগিতা জোরদার করার পাশাপাশি এই অঞ্চলে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনের জন্য গুরুত্বপূর্ণ বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

 

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার