
প্রতিদিন ডেস্ক | বৃহস্পতিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৩ | প্রিন্ট | ৫০ বার পঠিত | পড়ুন মিনিটে

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ ২ দিনের সফরে ঢাকা পৌঁছেছেন। পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ১৭ মিনিটে লাভরভকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফুলের তোড়া দিয়ে বরণ করেন।
ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিতব্য জি-২০ সম্মেলনে যোগ দেওয়ার আগে তিনি বাংলাদেশে ২ দিনের সফর করবেন।
সফরে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এ ছাড়া, পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেনের সঙ্গেও একটি আনুষ্ঠানিক বৈঠক করেন ল্যাভরভ।
ইউক্রেনে সামরিক আগ্রাসনের কারণে রাশিয়ার বিরুদ্ধে পশ্চিমা বিশ্বের নিষেধাজ্ঞাসহ বিভিন্ন চাপের মধ্যে লাভরভের বাংলাদেশ সফরের আলাদা গুরুত্ব আছে।
কূটনৈতিক সূত্র জানায়, বাংলাদেশ সফরে লাভরভের সঙ্গে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, বাণিজ্য ও বিনিয়োগ, রোহিঙ্গা সংকটসহ অন্যান্য বিষয় নিয়ে আলোচনা হতে পারে।



