Advertisement Placeholder

নিরাপদ ভবিষ্যতের স্বার্থেই পুলিশ বাহিনীতে নারীর সংখ্যা বাড়াতে হবে : গুতেরেস

বিশেষ সংবাদদাতা   |   শুক্রবার, ০৮ সেপ্টেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   ৫২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

নিরাপদ ভবিষ্যতের স্বার্থেই পুলিশ বাহিনীতে নারীর সংখ্যা বাড়াতে হবে : গুতেরেস

‘প্রথম আন্তর্জাতিক পুলিশ সহযোগিতা দিবস’ ( International Day of Police Cooperation ) উপলক্ষে ৭ সেপ্টেম্বর প্রদত্ত বিবৃতিতে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বিশ্বজুড়ে আইন প্রয়োগকারি সংস্থার প্রশংসা করে বলেছেন, পুলিশ বাহিনীতে আরো বেশী নারী থাকলে সবার জন্য একটি নিরাপদ ভবিষ্যত গড়ার প্রত্যাশা দ্রুত পূরণ হবে।

মহাসচিব বিশেষভাবে উল্লেখ করেন, ‘নারীর অংশগ্রহণ সকলের জন্যে ন্যায় বিচারের পথ সুগম করবে, বিশেষ করে লিঙ্গভিত্তিক দ্বন্দ্ব-সংঘাতের অভিযোগ অধিকতর গুরুত্ব পাবে নারী পুলিশের কাছে। কারণ, নিগৃহিত শিশু ও নারীরা নির্ভয়ে নিজের অভিযোগ আরেকজন নারী পুলিশ অফিসার অথবা বিচারকেরে কাছে অবলিলায় বিবৃত করতে স্বাচ্ছন্দবোধ করবেন।’ নারী পুলিশ অফিসারেরা অপরাধ প্রতিরোধ থেকে অপরাধের তদন্ত, মানবাধিকার সুরক্ষা এবং নিরাপত্তার পুরো স্পেকট্রাম জুড়ে গুরুত্বপূর্ণ ভ’মিকা পালন করে আসছেন। উল্লেখ্য, গত বছর ৭৭তম সাধারণ অধিবেশনে গৃহিত সিদ্ধান্ত অনুযায়ী ৭ সেপ্টেম্বরকে ‘আন্তর্জাতিক পুলিশ সহযোগিতা দিবস’ ঘোষণা করা হয়।
যে সম্প্রদায়ে সেবা প্রদান করেন পুলিশ অফিসারেরা, সেই সম্প্রদায়ের বৈচিত্রকে প্রতিফলিত করতে এবং নিরাপত্তা আরো ভালভাবে প্রদানের স্বার্থেই পুলিশ বাহিনীকে ঢেলে সাজানো জরুরী। তাহলে পুলিশের প্রতি মানুষের আস্থার ভিত সুদৃঢ় হবে-তা বলার অপেক্ষা রাখে না। পুলিশ বাহিনীর নেতৃত্বে নারীর স্বল্পতা দূর করতে হবে। জাতিসংঘের সদস্য রাষ্ট্রসমূহকে এ ব্যাপারে মনোযোগী হবার উদাত্ত আহবান জানিয়েছেন মহাসচিব।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার