Advertisement Placeholder

৯/১১’র ২২ বছর পূর্তি সোমবার

লাবলু আনসার, যুক্তরাষ্ট্র   |   রবিবার, ১০ সেপ্টেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   ৫৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

৯/১১’র ২২ বছর পূর্তি সোমবার

৯/১১ নামে পরিচিত মানব সভ্যতার ইতিহাসে জঘন্যতম সন্ত্রাসী হামলার ২২ বছর পূর্তি হচ্ছে সোমবার। ২০০১ সালের ১১ সেপ্টেম্বর সকালে যুক্তরাষ্ট্রে একইসাথে যাত্রীবাহী ৪টি বিমান ছিনতাই করে নিউইয়র্কে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার, ভার্জিনিয়ার আর্লিংটন সংলগ্ন পেন্টাগণ, পেনসিলভেনিয়ার স্যাঙ্কসভিলেতে হামলে পড়েছিল। নিউইয়র্ক সিটির ডাউন টাউনে ট্যুইন টাওয়ার ধসে পড়ায় দুই বিমানের ছিনতাইকারিসহ ২৯৯৬ জনের প্রাণহানী ঘটেছে। এর মধ্যে আত্মঘাতি ১৯ ছিনতাইকারিও রয়েছে। সশস্ত্র ছিনতাইকারীর সকলেই সৌদি নাগরিক এবং ওসামা বিন লাদেনের আল কায়েদার সদস্য ছিল বলে পরবর্তীতে এফবিআই উদঘাটনে সক্ষম হয়। প্রসঙ্গত উল্লেখ্য, ৬ বাংলাদেশীসহ ১০২ দেশের নাগরিক ওই সন্ত্রাসী হামলার বলি হয়েছেন। এছাড়া আরো হাজারো মানুষ এখনও পঙ্গু হয়ে দিনাতিপাত করছেন।

নিহত বাংলাদেশীরা হলেন মুক্তাগাছার নূরল হক মিয়া এবং তার স্ত্রী মৌলভীবাজারের শাকিলা ইয়াসমীন, সুনামগঞ্জের সাব্বির আহমেদ, কুমিল্লার মো. শাহজাহান, সিলেটের সালাহউদ্দিন চৌধুরী এবং নোয়াখালীর আবুল কে চৌধুরী। ট্যুইন টাওয়ারে কর্মরত অবস্থায় এরা মারা গেছেন। নিহত দম্পতি নূরল হক মিয়া এবং শাকিলা ইয়াসমীনের স্মরণে নিউইয়র্ক সিটির ব্রুকলীনে তাদের বাসার সম্মুখস্ত অভিংটন এভিনিউর নামকরণ করা হয়েছে ‘ শাকিলা ইয়াসমীন অ্যান্ড নূরল হক মিয়া ৯/১১ মেমরিয়্যাল মেমরিয়াল ওয়ে’। এছাড়া মৌলভীবাজারে শাকিলা ইয়াসমীন স্মরণে একটি গুচ্ছগ্রাম প্রতিষ্ঠা করেছেন তার বাবা শরিফ চৌধুরী। সেখানে এলাকার গরিবের চেয়েও গরিবদের পুনর্বাসন করা হয়েছে। গ্রাউন্ড জিরো, পেন্টাগণ এবং স্যাঙ্কসভিলে-তে স্মরণ ও শ্রদ্ধাঞ্জলি সমাবেশ হবে সোমবার। দীপ্ত প্রত্যয়ে উচ্চারিত হবে সন্ত্রাসবাদ বিরোধী স্লোগান। এসব কর্মসূচিতে নিহতদের স্বজনেরাও থাকবেন।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার