Advertisement Placeholder

জি-২০ সম্মেলন : কে ছিলেন ট্রুডোর সফরসঙ্গী?

প্রতিদিন ডেস্ক   |   রবিবার, ১০ সেপ্টেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   ৭৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

জি-২০ সম্মেলন : কে ছিলেন ট্রুডোর সফরসঙ্গী?

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ভারতের রাজধানী নয়াদিল্লিতে অনুষ্ঠিত জি-২০ সম্মেলনে জোটের অন্য নেতাদের সঙ্গে যোগ দেন। তবে এবারই প্রথম তাঁকে নিয়ে তেমন কোনো আলোচনা নেই। কানাডীয় মিডিয়ায়ও তাঁর উপস্থিতি অনেকটা নিষ্প্রভ। স্ত্রী সোফির সঙ্গে আলাদা হয়ে যাওয়ার ঘোষণার পর প্রথম আন্তর্জাতিক সম্মেলনে তাঁকে যেন ঠিক খুঁজেই পাওয়া যাচ্ছে না।

তবে এবার দিল্লীতে পৌঁছার পরপরই অনেকে আলোচনা করেছেন তাঁর সফরসঙ্গীকে নিয়ে। সেটি আর বেশি দূরে এগোয়নি। জাস্টিন ট্রুডোর সফরসঙ্গী ছিলেন তাঁর ১৬ বছরের ছেলে জেভিয়ার ট্রুডো। উড়োজাহাজ থেকে নামার মুহূর্তে ট্রুডোর ঠিক পাশাপাশি আরেক তরুণকে দেখে অনেকেই চমকে উঠেছিলেন। জেভিয়ার ট্রুডোর সৌন্দর্য, স্টাইল এবং স্মার্টনেসই আসলে সবাইকে চমকে দেয়।
উল্লেখ্য, গত ২ আগস্ট কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো (৫১) ও সোফি গ্রেগোয়ারের (৪৮) তাদের ১৮ বছরের দাম্পত্য জীবনের ইতি টানার ঘোষণা দেন।

ট্রুডো হচ্ছেন কানাডার দ্বিতীয় প্রধানমন্ত্রী, যিনি ক্ষমতায় থাকা অবস্থায় বিবাহ বিচ্ছেদের ঘোষণা দিয়েছেন। ক্ষমতায় থাকাকালে বিচ্ছেদের ঘোষণা দেওয়া প্রথম প্রধানমন্ত্রী ছিলেন জাস্টিন ট্রুডোর বাবা পিয়েরে এলিয়ট ট্রুডো। ছয় বছর একসাথে থাকার পর ১৯৯৯ সালে পিয়েরে ট্রুডো এবং মার্গারিট ট্রুডো বিবাহ বিচ্ছেদের ঘোষণা দিয়েছিলেন।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার