Advertisement Placeholder

কেন্টাকিতে বন্দুকধারীর গুলিতে নিহত ৩ পুলিশ কর্মকর্তা

প্রতিদিন ডেস্ক   |   রবিবার, ০৩ জুলাই ২০২২   |   প্রিন্ট   |   ৯৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

কেন্টাকিতে বন্দুকধারীর গুলিতে নিহত ৩ পুলিশ কর্মকর্তা

যুক্তরাষ্ট্রের কেন্টাকি অঙ্গরাজ্যে এক বন্দুকধারীর গুলিতে তিন পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। এদিকে, বন্দুকধারীকেও গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ কর্মকর্তার বরাতে গণমাধ্যম জানিয়েছে, স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে ওই ব্যক্তির বাড়িতে ওয়ারেন্ট নিয়ে যান পুলিশ সদস্যরা। এসময় তাদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়েন তিনি। তার বাড়িটি ছিল নির্জন জায়গায়।

ফ্লয়েডের কাউন্টি শেরিফের কার্যালয় গত শুক্রবার নিহত দুই পুলিশের পরিচয় শনাক্ত করেছে। উইলিয়াম পেট্রি এবং ক্যাপ্টেন রালপাহ ফ্রেসার। নিহত তৃতীয় পুলিশ কর্মকর্তা শুক্রবার মারা যান।

আহত তিন পুলিশ কর্মকর্তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের অবস্থা স্থিতিশীল। একজনকে চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। জরুরি বিভাগের এক কর্মকর্তাও আহত হন। হামলার সময় পুলিশের এক কুকুরও মারা গেছে।

৪৯ বছর বয়সী হামলাকারী ল্যান্স স্টর্জকে জিজ্ঞাসাবাদের জন্য কারাগারে নেওয়া হয়েছে।

ফ্লয়েড কাউন্টি শেরিফ জন হান্ট শুক্রবার বিকেলে সাংবাদিকদের বলেন, হামলার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় নিরাপত্তা বাহিনী। রেসপন্ডিং কর্মকর্তারা যখন ঘটনাস্থলে পৌঁছান, তখন ‘পুরোপুরি নরকের’ মুখোমুখি হন তারা। কোনো সুযোগই ছিল না।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার