Advertisement Placeholder

খালেদা জিয়াকে দেখতে ঢাকায় পুত্রবধূ শর্মিলা

প্রতিদিন ডেস্ক   |   বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   ৫৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

খালেদা জিয়াকে দেখতে ঢাকায় পুত্রবধূ শর্মিলা

আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান সিঁথি (বামে) এবং খালেদা জিয়া।

বিএনপির চেয়ারপাসন খালেদা জিয়ার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান সিঁথি দেশে এসেছেন। আজ বৃহস্পতিবার তিনি লন্ডন থেকে ঢাকায় আসেন।

বিএনপির একটি সূত্র জানায়, দুপুর ১টায় তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। এরপর বনানী ডিওএইচএসে মায়ের বাসায় যান। আজই তিনি বেগম জিয়াকে দেখার জন্য এভারকেয়ার হাসপাতালে যাবেন।

গত ৯ আগস্ট শারীরিক অসুস্থতার কারণে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন খালেদা জিয়া। এরপর থেকে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া লিভার সিরোসিস, আর্থ্রাইটিস, রক্তচাপ, ডায়াবেটিস, কিডনি, হৃদযন্ত্রে জটিলতা, ফুসফুস, চোখ ও দাঁতের নানা সমস্যায় ভুগছেন। এছাড়া তাঁর মেরুদণ্ড, হাত ও হাঁটুতে বাতের সমস্যাসহ আরও কিছু শারীরিক জটিলতা রয়েছে।

এর আগে গত মার্চে শর্মিলা রহমান খালেদা জিয়াকে দেখতে ঢাকায় এসেছিলেন। তিনি লন্ডনে থাকেন। খালেদা জিয়ার বড় ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও পরিবারসহ লন্ডনে অবস্থান করছেন।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার